সদ্য প্রকাশিত
নওগাঁ

রাণীনগরে চার বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কিশোর গ্রেফতার

নিউজ ডেস্ক৯ সেপ্টেম্বর ২০২২১ মিনিট পড়া
রাণীনগরে চার বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কিশোর গ্রেফতার

রাণীনগর প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রাকিব হোসেন (১৬) নামে এক কিশোরকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার তেঘর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার কিশোর রাকিব হোসেন উপজেলার একডালা ইউপির তেঘর গ্রামের মৃত মঞ্জুর ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার প্রত্যন্ত অঞ্চলের জনৈক এক ব্যক্তির চার বছর বয়সী শিশু কন্যা মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বাড়ির পাশে একটি পুকুর পাড়ে খেলাধুলা করছিলো। এ সময় কিশোর রাকিব হোসেন ওই শিশুকে প্রলোভন দেখিয়ে পাশের জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ চেষ্টা চালায়। এমতাবস্থায় ওই শিশু কান্নাকাটি শুরু করলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছানোর আগেই রাকিব সেখান থেকে পালিয়ে যায়।

ভূক্তভোগী শিশুর মা জানান, এ ঘটনায় বিচারের দাবিতে আমি বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছি।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ওই শিশুর মা বাদি হয়ে বৃহস্পতিবার বিকেলে থানায় মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে এদিন সন্ধ্যায় আসামি রাকিবকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

জি/আর