সদ্য প্রকাশিত
নওগাঁ

গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে সাপাহারে প্রতিবাদ সমাবেশ

নিউজ ডেস্ক২১ আগস্ট ২০২২১ মিনিট পড়া
গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে সাপাহারে প্রতিবাদ সমাবেশ

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:

২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে এবং বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী  শেখ হাসিনাকে হত্যাচেষ্টার প্রতিবাদে নওগাঁর সাপাহারে প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২১ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় উপজেলা আওয়ামীলীগের আয়োজনে একটি প্রতিবাদী বিক্ষোভ মিছিল বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শামসুুল আলম শাহ চৌধুরী এতে সভাপতিত্ব করেন।

পরবর্তীতে আলোচনা সভায় বক্তারা ২১ আগস্ট বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’কে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলায় মহিলা আওয়ামীলীগের নেত্রী আইভি রহমান সহ ২৪ জন নেতা-কর্মী হত্যার এবং খুনিদের অবিলম্বে বিচার ও ফাঁসির দাবি জানায়।  অনুষ্ঠানে  উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ারসহ উপজেলা আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এএইচ/এস