সদ্য প্রকাশিত
শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয় মোবাইল ছিনিয়ে চলন্ত ট্রেনের ছাদ থেকে ফেলে যাত্রীকে হত্যা, আটক ৪ শীতে ফারিয়ার পছন্দ সিদ্ধ ডিম ‘দ্য গ্লোরি’র সেটে প্রেম, ৩ বছর পর বিচ্ছেদ
কৃষি

বাগমারায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

নিউজ ডেস্ক২ জুলাই ২০২২২ মিনিট পড়া
বাগমারায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

বাগমারা প্রতিনিধি:

রাজশাহীর বাগমারায় ২০২১-২২ অর্থ বছরে খরিপ/ ২০২২-২৩ মৌসুমে প্রলোদণার মাধ্যমে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধনী উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ এবং খরিপ মৌসুমে আমন ধানের উফশী জাতের বীজ ব্যবহারের ফলে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ফারুক সুফিয়ানের সভাপতিত্বে এবং উদ্ভিদ সংরক্ষণ অফিসার হাফিজুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার। স্বাগত বক্তব্য রাখেন, কৃষি অফিসার কৃষিবিদ আব্দুর রাজ্জাক।

এসময় উপস্থিত ছিলেন, মৎস্য কর্মকর্তা রবিউল করিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাকলাইন হোসেন প্রমুখ। এ ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের প্রধান, ইউনিয়নের চেয়ারম্যান, আওয়ামী লীগ ও অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক।

চলতি মৌসুমে উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। কৃষক প্রতি ধান বীজ ৫ কেজি, ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি এবং ২০০ জন কৃষককে পিয়াজ বীজ ১ কেজি, ডিএপি ২০ কেজি, এমওপি ২০ কেজি, নগদ অর্থ ২৮০০ টাকা সহ পলেথিন, লায়লন সুতনী এবং বালাইনাশক প্রদান করা হয়েছে।

এস/আই