সদ্য প্রকাশিত
শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয় মোবাইল ছিনিয়ে চলন্ত ট্রেনের ছাদ থেকে ফেলে যাত্রীকে হত্যা, আটক ৪ শীতে ফারিয়ার পছন্দ সিদ্ধ ডিম ‘দ্য গ্লোরি’র সেটে প্রেম, ৩ বছর পর বিচ্ছেদ
কৃষি

গোমস্তাপুরে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

নিউজ ডেস্ক২৭ জুন ২০২২১ মিনিট পড়া
গোমস্তাপুরে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

গোমস্তাপুর ( চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের শেরপুর গ্রামে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ডাসকোর আই ডাব্লুউ ইটি প্রকল্প আয়োজিত এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

এ মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার। বিশেষ অতিথি ছিলেন বিএমডিএর, গোমস্তাপুর জোনের সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান।

বক্তব্য রাখেন সংস্থার প্রকল্প ব্যবস্থাপক শহিদুল ইসলাম, এডমিন ও ফিন্যান্স অফিসার কামাল বারুদ ও আমচাষী তৈমুরআলী, কৃষি কর্মকর্তা সেরাজুল ইসলাম ও  ইব্রাহিম প্রমুখ।

মাঠদিবসে জানানো হয়, বরেন্দ্র অঞ্চলের ভূগর্ভস্থ পানির অপচয় রোধে করে অতিঘন পদ্ধতি ব্যবহার করে একজন কৃষক পানি সাশ্রয়ের মাধ্যমে আমচাষ করে অধিক ফলন করতে পারবেন।

এস/আই