সদ্য প্রকাশিত
পদত্যাগের গুঞ্জন, যা বললেন এমপি ফজলুর রহমান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে : সাইমুম পারভেজ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন
আন্তর্জাতিক

কাশ্মীর ইস্যুর সমাধান না হলে শান্তি আসবে না : নওয়াজ

নিউজ ডেস্ক৫ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
কাশ্মীর ইস্যুর সমাধান না হলে শান্তি আসবে না : নওয়াজ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কাশ্মীর ইস্যুর সমাধান না হলে ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি আসবে না বলে উল্লেখ করেছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।

তিনি বলেন, কাশ্মীর ইস্যুই ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বন্দ্বের মূল কারণ। এই ইস্যুর সমাধান না হলে এ অঞ্চলে শান্তির প্রতিষ্ঠার ধারণা অধরা থেকে যাবে।

রোববার ‘কাশ্মীর ঐক্য দিবস’ উপলক্ষে দেওয়া বক্তব্যে নওয়াজ শরিফে বলেন, দেশ বিভাগের অসমাপ্ত ইস্যু হলো কাশ্মীর এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপিত সবচেয়ে পুরোনো বিবাদ। নিজেদের ভাগ্য নির্ধারণে কাশ্মীরের জনগণের অধিকার বিগত সাত দশক ধরে প্রত্যাখ্যান করে আসছে ভারত। এ অধিকার প্রতিষ্ঠার পক্ষে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বেশ কয়েকবার প্রস্তাবও পাশ করেছে কিন্তু ভারতের বিরোধিতার কারণে তা সম্ভব হয়নি।

কাশ্মীর ঐক্য দিবসে পাকিস্তানি ভাই-বোনরা কাশ্মীরিদের সঙ্গে যোগ দিয়ে তাদের মৌলিক অধিকার রক্ষার পক্ষে অবস্থান পুনর্বার নিশ্চিত করেছে। এই অধিকারের পক্ষে জাতিসংঘের সমর্থন রয়েছে।

সূত্র: রাইজিংবিডি