সদ্য প্রকাশিত
শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয় মোবাইল ছিনিয়ে চলন্ত ট্রেনের ছাদ থেকে ফেলে যাত্রীকে হত্যা, আটক ৪ শীতে ফারিয়ার পছন্দ সিদ্ধ ডিম ‘দ্য গ্লোরি’র সেটে প্রেম, ৩ বছর পর বিচ্ছেদ
কৃষি

রাজশাহীতে আগামীকাল থেকে শুরু হচ্ছে আম নামানোর কর্মযজ্ঞ

নিউজ ডেস্ক১২ মে ২০২২২ মিনিট পড়া
রাজশাহীতে আগামীকাল থেকে শুরু হচ্ছে আম নামানোর কর্মযজ্ঞ


নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে চলতি মৌসুমে ১৮ হাজার ৫১৫ হেক্টর জমির আমবাগানে গাছে গাছে ঝুলছে পরিপক্ক আম। আগামীকাল শুক্রবার (১৩ মে) থেকে গুটিজাতের আম নামানো শুরুর মধ্যদিয়ে আম পাড়ার (ক্রয়-বিক্রয়) মহৌৎসব শুরু হচ্ছে। আজ বৃহস্পতিবার (১২ মে) দুপুরে জেলা প্রশাসনের এক সভায় বিভিন্ন জাতের আম নামানোর সম্ভাব্য তারিখ ও সময় নির্ধারণ করে দেয়া হয়েছে। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ শরিফুল হকের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

পরে বিকাল সাড়ে ৩টায় এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ শরিফুল হক বলেন, ‘শুক্রবার থেকে গুটিজাতের আম নামানো শুরু হবে। এছাড়া ভোপালভোগ ২০ মে, লক্ষণভোগ, ২৫ মে, রাণী পছন্দ ২৫ মে, হিমসাগর ২৮ মে, ল্যাংড়া ৬ জুন, আম্রপালি ও ফজলি ১৫ জুন, আশ্বিনা ও বারি ফোর ১০ জুলাই, গৌড়মতি ১৫ জুলাই এবং ইলামতি জাতের আম ২০ আগস্ট নামানোর তারিখ নির্ধারণ করে দেয়া হয়েছে। বেধে দেয়া তারিখের আগে কোনো আমচাষি আম নামালে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ফরমালিনমুক্ত আম যাতে বাজারজাত নিশ্চিত হয় এজন্য জেলা প্রশাসনের ভ্রাম্যমান টিম সব সময় মনিটরিং করবে।’

উল্লেখ্য, রাজশাহীতে এবার ২ লাখ ১৪ হাজার ৬৭৬ মেট্রিকটন (হেক্টরপ্রতি গড় ফলন ১১.৬০ মেট্রিকটন) আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সেই হিসাবে চলতি মৌসুমে রাজশাহীতে ৯০১ কোটি ৬৪ লাখ ২ হাজার ৮০ টাকার আমের ব্যবসা হওয়ার সম্ভাবনা রয়েছে।

এএইচ/এস

ট্যাগ: