সদ্য প্রকাশিত
শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয় মোবাইল ছিনিয়ে চলন্ত ট্রেনের ছাদ থেকে ফেলে যাত্রীকে হত্যা, আটক ৪ শীতে ফারিয়ার পছন্দ সিদ্ধ ডিম ‘দ্য গ্লোরি’র সেটে প্রেম, ৩ বছর পর বিচ্ছেদ
কৃষি

সাপাহারে মানসর্ম্পণ আম উৎপাদন ও রপ্তানি বিষয়ে প্রশিক্ষণ

নিউজ ডেস্ক৬ মে ২০২২১ মিনিট পড়া
সাপাহারে মানসর্ম্পণ আম উৎপাদন ও রপ্তানি বিষয়ে প্রশিক্ষণ


সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর সাপাহারে ব্যাগিং প্রযুক্তির মাধ্যমে গুণগত মানসম্পন্ন ও রপ্তানিযোগ্য আম উৎপাদনের লক্ষে আমচাষীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালাঅনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় বরেন্দ্র কৃষক প্রশিক্ষণ ও কৃষি উন্নয়ন কেন্দ্রের আয়োজনে বরেন্দ্র এগ্রো পার্কে প্রশিক্ষনে আমচাষীদের নিয়ে এই প্রশিক্ষণ কর্মশালাঅনুষ্ঠিত হয়। সঠিক পরিচর্যার মাধ্যমে গুণগত ও মানসর্ম্পণ আম উৎপাদন এবং বিদেশে রপ্তানি বিষয়ে পরামর্শ প্রদান করেন বাংলাদেশ কৃষি ইনস্টিটিউট গাজীপুরের আম উৎপাদন ও রপপ্তানি বিশেষজ্ঞ ড. মো: শরফ উদ্দিন।

প্রশিক্ষণে বরেন্দ্র এগ্রো পার্কের পরিচালক সোহেল রানা জানান, এবারে ৫০ হাজার মেট্রিকটন  ফ্রুট ব্যাগিং আম দেশের বাহিরে রপ্তানি করার পরিকল্পনা রয়েছে। এসময় প্রশিক্ষণে উপজেলার শতাধিক আমচাষী অংশগ্রহন করেন।

এস/আই