সদ্য প্রকাশিত
শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয় মোবাইল ছিনিয়ে চলন্ত ট্রেনের ছাদ থেকে ফেলে যাত্রীকে হত্যা, আটক ৪ শীতে ফারিয়ার পছন্দ সিদ্ধ ডিম ‘দ্য গ্লোরি’র সেটে প্রেম, ৩ বছর পর বিচ্ছেদ
কৃষি

ধামইরহাটে একহাজার আম গাছ কাটলো দুর্বৃত্তরা

নিউজ ডেস্ক২০ মার্চ ২০২২১ মিনিট পড়া
ধামইরহাটে একহাজার আম গাছ কাটলো দুর্বৃত্তরা

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাটে রাতের আঁধারে কীটনাশক ব্যবসায়ী মো. জিল্লুর রহমানের এক একর ৪৯ শতাংশ জমিতে রোপণকৃত প্রায় এক হাজার আম গাছ কেটে দিয়েছে দূর্বৃত্তরা। শনিবার (১৯ মার্চ) মধ্যরাতে রাতে উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের ধনঞ্জয়নগর নামক এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ওই কৃষকের প্রায় আড়াই লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। এবিষয়ে ওই কৃষক ধামইরহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানা আছে, ওই এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে মো. জিল্লুর রহমান উপজেলার আগ্রাদ্বিগুন বাজারের একজন কীটনাশক ব্যবসায়ী। চলতি বছরের জানুয়ারি মাসে তিনি একই ইউনিয়নের মাহমুদ নামক এলাকার মো. আব্দুর রশীদের নিকট থেকে তিন দাগে ১১ বছরের জন্য দেড় একর জমি লিজ নেন। উক্ত জমিতে তিনি প্রায় দুই মাস পূর্বে এক হাজার বারী-৪ জাতের আমগাছ রোপণ করেন। কিন্তু শনিবার রাতে দূর্বৃত্তরা সকল গাছ কেটে ফেলেন।

এবিষয়ে জিল্লুর রহমান জানান, আমি বাগান লিজ নিয়েছি ১১বছরের জন্য। ওই লিজকৃত জমির সাথে মালিকপক্ষের কোন ঝামেলা নেই। আমি এর সুষ্ঠু বিচার দাবী করছি।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী জানান, এবিষয়ে এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জি/আর