সদ্য প্রকাশিত
পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি যুবলীগ নেত্রী পাপিয়া আটক রাজশাহীতে কারাতে প্রশিক্ষণ ক্যাম্প শেষ, অংশ নিলেন ১৩৫ জন নাটোর রাতের আঁধারে কৃষকের ৪৫০ কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা ৫১ বস্তা নগদ অর্থের পাশাপাশি এক বস্তা চিঠি ও চিরকুটও উদ্ধার ফুলবাড়ীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল চালকের
নওগাঁ

সাপাহারে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

নিউজ ডেস্ক১৬ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
সাপাহারে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

সাপাহার প্রতিনিধি:
নওগাঁর সাপাহার উপজেলার বাসুলডাঙ্গাঁ গ্রামের মৃত অছিমোহাম্মদের ছেলে আব্বাস আলী(৩৫)নামের ত্রক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

জানা গেছে, সোমবার সকাল ৭টার দিকে প্রতিদিনের ন্যায় ঘুম থেকে উঠে হালকা নাস্তা খেয়ে বাড়ি থেকে বের হয়, এরই মধ্যে সকাল  সাড়ে ৮টার দিকে বাড়ির পাশে আম বাগানে গ্রামের কিছু মানুষ তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে প্রথমে তার পরিবারকে ও পরে থানায় খবর দেন। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে।
কি  কারণে আত্মহত্য করেছে এ বিষয়ে বাড়ির কেউ কিছু বলতে পারছে না। তবে নাম প্রকাশে অনিচ্ছু একাধিক ব্যাক্তি বলেছেন এনজিও থেকে কিছু টাকা উত্তোলন করে কিস্তির টাকা ঠিকমত দিতে না পেরে আত্মহত্যা করেছে।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলামের সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে জানান এ বিষয়ে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
মৃত আব্বাসের স্ত্রী,২ মেয়ে  ও ১ছেলে সন্তান রয়েছে।
স/শ