সদ্য প্রকাশিত
শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয় মোবাইল ছিনিয়ে চলন্ত ট্রেনের ছাদ থেকে ফেলে যাত্রীকে হত্যা, আটক ৪ শীতে ফারিয়ার পছন্দ সিদ্ধ ডিম ‘দ্য গ্লোরি’র সেটে প্রেম, ৩ বছর পর বিচ্ছেদ
পাবনা

ঈশ্বরদীতে বাইক নিয়ে প্রতিযোগিতা, প্রাণ গেল ৩ তরুণের

নিউজ ডেস্ক১ সেপ্টেম্বর ২০২১১ মিনিট পড়া
ঈশ্বরদীতে বাইক নিয়ে প্রতিযোগিতা, প্রাণ গেল ৩ তরুণের

সিল্কসিটি নিউজ ডেস্ক:

পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।  বুধবার(০১ সেপ্টেম্বর) রাতে ঈশ্বরদী-পাকশী সড়কের জয়নগর শিমুলতলা বাজার এলাকায় খাইরুল ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজনের মধ্যে দুজন রূপপুর স্বর্ণকলি স্কুল এলাকার মো. জহুরুলের ছেলে ইব্রাহিম (২০) ও মো. লালনের ছেলে জয় (২২) বলে জানা গেছে। অপরজনের পরিচয় এখনও জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঈশ্বরদী থেকে দ্রুত বেগে দুটি মোটরসাইকেল পাল্লা দিয়ে যাওয়ার পথে জয়নগর শিমুলতলা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা রূপপুর প্রকল্পে নিযুক্ত অর্গান কোম্পানির হাইস গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন, অপরজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

ঈশ্বরদী থানার এসআই রায়হান জানান, দুর্ঘটনায় তিনজন মারা গেছেন। তারা মোটরসাইকেল আরোহী।

সূত্র: যুগান্তর