সদ্য প্রকাশিত
নওগাঁ

নওগাঁয় তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু

নিউজ ডেস্ক৯ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া
নওগাঁয় তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় ৩দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে। সোমবার বেলা ১১টায় এ উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়।

 

পুরাতন কালেক্টরেট ভবন চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে ব্রীজের মোড়  এবং বাজার এলাকা দিয়ে প্রধান সড়ক ধরে মেলাস্থল জেলা স্কুল মাঠে গিয়ে শেষ হয়।

নওগাঁ জেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক এমপি প্রধান অতিথি হিসেবে শোভাযাত্রায় অংশগ্রহন করেন। শোভাযাত্রায় যুব উন্নয়ন অধিদপ্তরের মহা-পরিচালক আনোয়ারুল করিম, যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মোশারফ হোসেন, নওগাঁ’র জেলা প্রশাসক ড. আমিনুর রহমান, পুলিশ সুপার মোজাম্মেল হক বিপিএম পিপিএম সহ জেলা পর্যায়ের সকল কর্মকর্তা, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী, বেসরকারী উন্নয়ন সংস্থার প্রতিনিধিবৃন্দ অংশগ্রহন করেন।

জেলা প্রশাসন কর্তৃক জেলা স্কুল মাঠে আয়োজিত এ মেলায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, কৃষি সম্প্রসারন অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, জেলা মাধ্যমিক শিক্ষা অফিস, জেলা তথ্য অফিস, জেলা সমবায় অফিস, জেলা পরিসংখ্যান বিভাগ, জেলা হিসাবরক্ষন অফিস, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, সড়ক বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, ইসলামিক ফাউন্ডেশন, বরেন্দ্র বহুমখী উন্নয়ন কর্তৃপক্ষসহ বিভিন্ন সরকারী বেসরকারী উন্নয়ন সংগঠন মিলিয়ে প্রায় ৭০টি স্টল মেলায় তাঁদের স্ব-স্ব বিভাগের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরছেন।

এ ছাড়াও মেলায় পর্যায়ক্রমে রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা অফিস এবং জেলা শিল্পকলা একাডেমী  সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবশেন করবে।
স/শ