সদ্য প্রকাশিত
ফুলবাড়ীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল চালকের সাভার-আশুলিয়ায় কাজে ফিরেছেন শ্রমিকরা, বন্ধ ২১ কারখানা মোটরসাইকেল-ভটভটিকে ট্রাকের ধাক্কা, গেল ২ প্রাণ পাকা ধানে বৃষ্টি, আলুচাষ নিয়েও দুশ্চিন্তা কৃষকের নড়াইলের সহিংসতার নিরপেক্ষ তদন্ত দাবি সিপিবির শ্রমিক দলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন আ. লীগকে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল : প্রতিমন্ত্রী নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস
নওগাঁ

নওগাঁয় সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের মত বিনিময় সভা

নিউজ ডেস্ক৪ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া
নওগাঁয় সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের মত বিনিময় সভা

নওগাঁ প্রতিনিধি:
জেলার সকল পর্যায়ে সমন্বিত উন্নয়ন ও সাফল্য জনসমক্ষে তুলে ধরার লক্ষ্যে নওগাঁয় সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছে জেলা প্রশাসনের কর্মকর্তারা। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মো: আমিনূর রহমান।

 

সভায় অন্যদের মধ্যে নওগাঁর পুলিশ সুপার মো: মোজাম্মেল হক বিপিএম,পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক মাজেদা ইয়াসমিন ও আমিরুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হারুন অল রশিদ, নওগাঁ সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার গোলাম সামদানি, জেলা প্রেস ক্লাবের নব নির্বাচিত সভাপতি কায়েস উদ্দিন, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম খোকন, নব নির্বাচিত সাধারন সম্পাদক মীর মোশারফ হোসেন জুয়েল, সহ সভাপতি বিশ্বনাথ দাস, এবিএম রফিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক এ্যাডভোকেট শেখ আনোয়ার হোসেন, নবির উদ্দিন, ফরিদুল করিম, হাফিজুর রহমান, মাসুদুর রহমান রতন, রায়হান আলম, আজাদ হোসেন মুরাদ, প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক বেলায়েত হোসেন ও শফিক ছোটন প্রমূখ বক্তব্য রাখেন।

 

সভায় জেলা প্রশাসক নওগাঁর ১১টি উপজেলার বিভিন্ন স্থানে সরকারী ভাবে গৃহীত উন্নয়ন কর্মকান্ডের বিস্তারিত চিত্র তুলে ধরেন। একই সাথে জেলার বিভিন্ন দর্শনীয় ঐতিহাসিক নিদর্শন ও উন্নয়ন কর্মকান্ড সমূহের সংবাদ পরিবেশনে সাংবাদিকদের ঐক্যবদ্ধ গতিশীল ভূমিকা পালনের আহবান জানান।

 

সভায় নওগাঁ জেলা শহরে কর্মরত বিভিন্ন গণমাধ্যম সংবাদ কর্মীরা অংশ নেন।
স/শ