সদ্য প্রকাশিত
শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয় মোবাইল ছিনিয়ে চলন্ত ট্রেনের ছাদ থেকে ফেলে যাত্রীকে হত্যা, আটক ৪ শীতে ফারিয়ার পছন্দ সিদ্ধ ডিম ‘দ্য গ্লোরি’র সেটে প্রেম, ৩ বছর পর বিচ্ছেদ
পাবনা

পাবনায় র‌্যাবের অভিযানে অস্ত্রসহ ব্যবসায়ী গ্রেফতার

নিউজ ডেস্ক৭ ফেব্রুয়ারি ২০২১১ মিনিট পড়া
পাবনায় র‌্যাবের অভিযানে অস্ত্রসহ ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:পাবনার সাঁথিয়ায় র‌্যাবের অভিযানে অস্ত্রসহ ১ জন মো:কাওছার হোসেন(২০)নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।শনিবার(০৬ ফেব্রুয়ারী) বিকাল ৫টায় এ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত কাওছার হোসেন পাবনার বেড়া থানাধীন সানিলা দক্ষিনপাড়া গ্রামের মৃত হাসমত মুসুল্লীর ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়,গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর একটি দল পাবনা জেলার সাঁথিয়ায় থানাধীন করমজা চতুর বাজার কাঠ পট্টিস্থ বিশ্বাস প্লাজার সামনে চতুর বাজারের প্রবেশের গলিতে অভিযান পরিচালনা করে। এ সময় ১ টি ওয়ান শুটারগানসহ তাকে গ্রেফতার করা হয়।এছাড়া তার কাছ থেকে ২ টি মোবাইল জব্দ করা হয়।

গ্রেফতারকৃত অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধে সাঁথিয়া থানায় একটি মামলা করা হয়।এবং উদ্ধারকৃত অস্ত্রসহ তাকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে।

স/জে