সদ্য প্রকাশিত
শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয় মোবাইল ছিনিয়ে চলন্ত ট্রেনের ছাদ থেকে ফেলে যাত্রীকে হত্যা, আটক ৪ শীতে ফারিয়ার পছন্দ সিদ্ধ ডিম ‘দ্য গ্লোরি’র সেটে প্রেম, ৩ বছর পর বিচ্ছেদ
পাবনা

চাটমোহরে ১২ বছরের শিশুর হাতে দুই বছরের কন্যাশিশু খুন

নিউজ ডেস্ক৮ জানুয়ারি ২০২১১ মিনিট পড়া
চাটমোহরে ১২ বছরের শিশুর হাতে দুই বছরের কন্যাশিশু খুন

পাবনার চাটমোহরে নৃশংসভাবে খুন হয়েছে খাদিজা খাতুন নামে দুই বছর বয়সী এক শিশু। বৃহস্পতিবার সন্ধ্যার পর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাহাদুরপুর স্কুলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে অভিযুক্ত আহসান হাবীবকে (১২) আটক করেছে পুলিশ।

খাদিজা ওই গ্রামের বাবলু হোসেনের মেয়ে। আর আহসান হাবীব একই গ্রামের সুরুজ হোসেনের ছেলে। সম্পর্কে তারা আপন মামাতো-ফুপাতো ভাইবোন।

স্থানীয়রা জানান, আহসান হাবীব মানসিক ভারসাম্যহীন। মাঝেমধ্যেই গ্রামের লোকজনকে মারধর করে। প্রতিবেশী হওয়ায় বিকালে খাদিজার মা বিউটি খাতুন খাবার কিনে দিতে আহসান হাবীবকে ১০ টাকা দেন। পরে সে শিশু খাদিজাকে কোলে নিয়ে স্থানীয় একটি দোকান থেকে খাবার কিনে দেয়।

এর পর থেকে তাদের কোনো খোঁজ ছিল না। রাত পৌনে ৮টার দিকে বাড়ির অদূরে নির্মাণাধীন একটি বাড়িতে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয় লোকজন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।

পাবনার সিনিয়র এএসপি সজীব শাহরীন জানান, শিশুটির মাথায় আঘাতের চিহ্ন ও নির্মাণাধীন ভবনের দেয়ালে রক্তের চিহ্ন দেখে প্রাথমিক ধারণা করছি, শিশুটির মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। হত্যায় জড়িত শিশুটির মামাতো ভাই আহসান হাবীবকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি। সূত্র: যুগান্তর