সদ্য প্রকাশিত
শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয় মোবাইল ছিনিয়ে চলন্ত ট্রেনের ছাদ থেকে ফেলে যাত্রীকে হত্যা, আটক ৪ শীতে ফারিয়ার পছন্দ সিদ্ধ ডিম ‘দ্য গ্লোরি’র সেটে প্রেম, ৩ বছর পর বিচ্ছেদ
পাবনা

রহনপুরে রাজশাহী কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিউজ ডেস্ক১৩ ডিসেম্বর ২০২০১ মিনিট পড়া
রহনপুরে রাজশাহী কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
গোমস্তাপুর প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার মধ্যরাতে উপজেলার রহনপুর পৌরসভাধীন খয়রাবাদ গ্ৰাম  এ ঘটনা ঘটে।
নিহত ওই কলেজ ছাত্রী খয়রাবাদ গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে শাহনাজ পারভীন(২৪)। সে রাজশাহী কলেজের প্রাণিবিদ্যা বিভাগের শেষ বর্ষের ছাত্রী ছিল বলে জানা গেছে।
তার পরিবার জানায়, সে দীর্ঘদিন যাবত মানসিক সমস্যায় ভুগছিল।
রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল মালেক জানান , সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ওই কলেজছাত্রীর লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
স/অ