সদ্য প্রকাশিত
পদত্যাগের গুঞ্জন, যা বললেন এমপি ফজলুর রহমান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে : সাইমুম পারভেজ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন
খেলা

রোনালদো ৭৪৫, মেসি ৩১৬

নিউজ ডেস্ক১৩ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
রোনালদো ৭৪৫, মেসি ৩১৬

সিল্কসিটিনিউজ ডেস্ক :

চতুর্থবারের মত ব্যালন ডি’অর পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো, এরই মধ্যে তা জেনে গেছেন সবাই। লিওনেল মেসি ও অাঁতোয়ান গ্রিজমানকে পেছনে ফেলে শ্রেষ্ঠত্বের মুকুট জিতেছেন ক্রিস্টিয়ানো রোনালদো।

 

ব্যালন ডি’অর নিজের করে নিতে রোনালদো মোট ভোটের ৫৩% পেয়েছেন। অন্যদিকে মেসি পেয়েছেন মাত্র ১৬% ভোট। এ ব্যবধানই স্পষ্ট কত ভোটে এগিয়ে ব্যালন ডি’অর জিতে নিয়েছেন সি আর সেভেন।

 

এবার ব্যালন ডি’অর ভোটাভুটির প্রক্রিয়ায় সংক্ষিপ্ত তালিকায় ছিলেন ৩০ ফুটবলার। ভোট প্রদান করেছেন বিশ্বের ১৭৩ সাংবাদিক।

 

Ballon_D_Or

 

ফক্স স্পোর্টস জানিয়েছে, রিয়াল মাদ্রিদ ও পর্তুগালের সুপারস্টার রোনালদো ৭৪৫ ভোট পেয়েছেন। দুইয়ে থাকা লিওনেল মেসি পেয়েছেন ৩১৬ ভোট। অর্থ্যাৎ ৪১৯ ভোটের ব্যবধানে চতুর্থ ব্যালন ডি’অর জিতেছেন রোনালদো। অঁতোয়ান গ্রিজমান ভোট পেয়েছেন ১৯৮টি। এছাড়া লুইস সুয়ারেজ (৯১), নেইমার (৬৮), গ্যারেথ বেল (৬০) ভোট পেয়েছেন।

 

সংক্ষিপ্ত তালিকায় থাকা ১১ ফুটবলার কোনো ভোটই পাননি। তারা হলেন, আন্দ্রে ইনিয়েস্তা, সার্জিও রামোস, সার্জিও অ্যাগুয়েরো, কেভিন ডি ব্রুনি, গঞ্জালো হিগুয়েন, কোকে, থমাস মুলার, ম্যানুয়েল ন্যুয়ের, পাওলো দিবালা, দিয়েগো গদিন ও হুগো লরিস।

 

এক ভোট করে পেয়েছেন টনি ক্রুস, লুকা মডরিচ, দিমিত্রি পায়েট।

 

 

সূত্র :রাইজিংবিডি