সদ্য প্রকাশিত
পদত্যাগের গুঞ্জন, যা বললেন এমপি ফজলুর রহমান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে : সাইমুম পারভেজ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন
খেলা

কোহলির হয়ে অ্যান্ডারসনকে পাল্টা জবাব ইনজামামের

নিউজ ডেস্ক১৩ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া
কোহলির হয়ে অ্যান্ডারসনকে পাল্টা জবাব ইনজামামের

সিল্কসিটিনিউজ ডেস্ক :

এক মন্তব্য করে বেশ ভালোই বিপদে পড়ে গেছেন জিমি অ্যান্ডারসন। কাউকে পাশে পাচ্ছেন না। উল্টো তাঁকে সবাই সমালোচনার তিরে বিদ্ধ করছে। এবার ইনজামাম-উল হকও সমালোচনা করলেন ইংলিশ পেসারের।
বিরাট কোহলির ব্যাটিংয়ের দুর্বলতা ভারতীয় উইকেটের কারণে আড়ালে চলে যাচ্ছে, এমন মন্তব্য করেছিলেন অ্যান্ডারসন। অথচ পরিসংখ্যান বলছে, কোহলি অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ডের মতো দেশেরও দুর্দান্ত সফল। শুধু ইংল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডে তাঁর গড় ভালো নয়। ইংল্যান্ডে ৫ টেস্টে তাঁর গড় ১৩.৪০।
ইনজামামের পাল্টা যুক্তি, তাহলে কি শুধু ইংল্যান্ডে কে কেমন করল তার ওপর নির্ভর করে নির্ধারিত হবে কে ভালো ব্যাটসম্যান আর কে নয়? পাকিস্তানের প্রধান নির্বাচক বলেছেন, ‘অ্যান্ডারসন যে কোহলির রান ও যোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করল, তাতে আমি বিস্মিত হয়েছি। তাকেও তো ভারতে খুব বেশি উইকেট পেতে দেখিনি। অ্যান্ডারসন কি বোঝাতে চেয়েছে, যদি আপনি ইংল্যান্ডে রান করেন, তবেই আপনাকে ভালো ব্যাটসম্যানের সার্টিফিকেট দেওয়া হবে? ইংলিশ বা অস্ট্রেলীয় খেলোয়াড়রাও কি উপমহাদেশে এসে ভোগেনি? তাতে কি প্রমাণ হয় ওরা বাজে খেলোয়াড় বা দুর্বল দল? আপনি কোথায় রান করলেন সেটা আমার কাছে বড় বিষয় নয়। কারণ টেস্টে সব রানই রান।’

কোহলি শুধু রান করে বলে তাঁর ভক্ত নন ইনজামাম। বরং কোন পরিস্থিতিতে কোহলি রান করছেন, এটা বেশি মুগ্ধ করে তাঁকে। মুম্বাই টেস্টেও কঠিন এক পরিস্থিতিতে ডাবল সেঞ্চুরি করেছেন। দলের বিপদে যেন বেশি চওড়া হয় কোহলির ব্যাট। দলকে জেতানো কত কত ইনিংস খেলেছেন। সত্যি বলতে কি, শচীন টেন্ডুলকারও এক সময় তা পারেননি।
সরাসরি সে কথা না বললেও ইনজামাম বলেছেন, ‘আমি সব সময় একজন ব্যাটসম্যানকে বিবেচনা করি ওর রান দলকে জেতাতে কতটা ভূমিকা রাখল সেটা দিয়ে। যদি কোনো ব্যাটসম্যানের ৮০ রানের ইনিংসও দলকে জেতায়, আর কেউ ১৫০ করার পরও দল হেরে যায়; আমার কাছে প্রথমজনের রানটা বেশি গুরুত্বপূর্ণ। কোহলি শুধু দুর্দান্ত ব্যাটসম্যান নয়; ও যখন ভালো খেলে, দলও ভালো করে। একজন ব্যাটসম্যানকে মূল্যায়ন করার এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। ওর মধ্যে সব সময় রানের ক্ষুধা কাজ করে।’

সূত্র : প্রথম আলো