সদ্য প্রকাশিত
পদত্যাগের গুঞ্জন, যা বললেন এমপি ফজলুর রহমান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে : সাইমুম পারভেজ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন
খেলা

দ.আফ্রিকার ‘রিয়েল অলরাউন্ডার’ আর নেই

নিউজ ডেস্ক১৩ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
দ.আফ্রিকার ‘রিয়েল অলরাউন্ডার’ আর নেই

সিল্কসিটিনিউজ ডেস্ক :

দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের হয়ে সিডনে ও’লিন ক্রিকেট ও ফুটবল দুটোই খেলেছেন। ইংল্যান্ডের ঘরোয়া লিগে ক্রিকেট ও ফুটবল দুটোই সমানতালে খেলে গিয়েছেন। অবসরে যাওয়ার আগেও ক্রিকেট-ফুটবল এমনভাবে খেলেছেন যে তাকে কোন পরিচয়ে পরিচিত করবেন তা নিয়েও ছিল দ্বিধায় অনেকে!

 

দক্ষিণ আফ্রিকার ‘রিয়েল অলরাউন্ডার’ আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। নিজ শহর কেপটাউনে ৮৯ বছর বয়সে মারা গেছেন সিডনে ও’লিন। প্রাক্তন বাঁহাতি উইকেটরক্ষক এ ব্যাটসম্যান দক্ষিণ আফ্রিকার হয়ে ১৯৬০ থেকে ১৯৬১ সালের মধ্যে ৭টি টেস্ট ম্যাচ খেলেছেন।

 

এ ছাড়া ৯২টি প্রথম শ্রেণির ক্রিকেট খেলে ৩৫.৬২ গড়ে রান করেছেন ৪ হাজার ৫২৫। উইকেটরক্ষক হলেও বিভিন্ন পজিশনে ফিল্ডিং করেছেন । ৯৭ ক্যাচ ও ৬টি স্ট্যাম্পিং নামের পাশে যুক্ত আছে তার। ইংল্যান্ড সফরে ট্রান্সভালের হয়ে ৬৮.৭৮ গড়ে ৬১৯ রান করেছিলেন ও’লিন। ওই সফরেই এক ম্যাচে ট্রেন্ট ব্রিজে সাড়ে পাঁচ ঘন্টা ব্যাটিংয়ে ক্যারিয়ার সেরা ৯৮ রান করেছিলেন তিনি।

 

Sports

 

ফুটবলে দক্ষিণ আফ্রিকার হয়ে ১৯৪৭ সালে একটি মাত্র ম্যাচ খেলেছেন ও’লিন। এছাড়া ইংলিশ ফুটবল ক্লাব চার্লটন অ্যাথলেটিকের হয়ে প্রথম বিভাগ ফুটবল এবং কেন্টের হয়ে ১৯৫১ থেকে ১৯৫৪ পর্যন্ত উইকেটরক্ষকের ভূমিকায় ছিলেন তিনি।

 

 

সূত্র :রাইজিংবিডি