সদ্য প্রকাশিত
পদত্যাগের গুঞ্জন, যা বললেন এমপি ফজলুর রহমান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে : সাইমুম পারভেজ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন
খেলা

প্রিমিয়ার দাবায় দ্বি-মুখী লড়াই চলছেই

নিউজ ডেস্ক১৩ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
প্রিমিয়ার দাবায় দ্বি-মুখী লড়াই চলছেই

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ওয়ালটন প্রিমিয়ার ডিভিশন দাবা লিগে শিরোপাধারী শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাব ও সাইফ স্পোর্টিং ক্লাবের দ্বিমুখী শিরোপা লড়াই অব্যাহত রয়েছে। সোমবার সপ্তম রাউন্ডের খেলা শেষে দুই দলই ১৪ ম্যাচ পয়েন্ট করে নিয়ে পয়েন্ট তালিকায় যুগ্মভাবে শীর্ষস্থান অক্ষুণ্ন রেখেছে।

সপ্তম রাউন্ডে শেখ  রাসেল  ৩.৫-০.৫ পয়েন্টে গতবারের রানার্স-আপ বাংলাদেশ নৌবাহিনী দাবা দলকে এবং সাইফ স্পোর্টিং ক্লাব ৪-০ পয়েন্টে তিতাস ক্লাবকে পরাজিত করে।

কাল ১৩ ডিসেম্বর মঙ্গলবার অষ্টম রাউন্ডের খেলায় সাইফ স্পোর্টিং ক্লাব বনাম শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাবের মধ্যকার খেলাটি অনুষ্ঠিত হবে। এ খেলার ওপর অনেকটাই নির্ভর করবে লিগের শিরোপা ভাগ্য।

লিওনাইন চেস ক্লাব এ রাউন্ডে ৪-০ পয়েন্টে মাসুদ স্পোর্টস চেস ক্লাবকে, ফায়ার-সাভিস ও সিভিল ডিফেন্স স্পোর্টস ক্লাব একই ব্যবধানে  গোল্ডেন স্পোর্টিং ক্লাবকে, সোনালী ব্যাংক ক্রীড়া ও বিনোদন ক্লাব ২.৫-১.৫ পয়েন্টে সুলতানা কামাল স্মৃতি পাঠাগারকে হারিয়ে দেয়।

সূত্র : বাংলা ট্রিবিউন