সদ্য প্রকাশিত
পদত্যাগের গুঞ্জন, যা বললেন এমপি ফজলুর রহমান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে : সাইমুম পারভেজ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন
খেলা

ব্যালন ডি’অর রোনালদোর

নিউজ ডেস্ক১৩ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া
ব্যালন ডি’অর রোনালদোর

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ‘ফ্রান্স ফুটবল’ ম্যাগাজিনের দেওয়া মর্যাদার পুরস্কারটি জিতলেন রোনালদোই। তার প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি হয়েছেন দ্বিতীয়, আর তিন নম্বর জায়গাটি পেয়েছেন আন্তোয়ান গ্রিয়েজমান।

২০১৬ সালের ব্যালন ডি’অর উঠছে কার হাতে-এ নিয়ে আলোচনার কমতি ছিল না। যদিও বাতাসে বেশি শোনা যাচ্ছিল একটি নামই। এমনকি সাবেক-বতর্মান ফুটবলার থেকে শুরু করে ফুটবল বিশ্লেষকরাও ফেভারিট মানছিলেন ক্রিস্তিয়ানো রোনালদোকে। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ‘ফ্রান্স ফুটবল’ ম্যাগাজিনের দেওয়া মর্যাদার পুরস্কারটি জিতলেন রোনালদোই। তার প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি হয়েছেন দ্বিতীয়, আর তিন নম্বর জায়গাটি পেয়েছেন আন্তোয়ান গ্রিয়েজমান।

২০০৯ সাল পর্যন্ত ব্যালন ডি’অর এককভাবেই দিয়েছে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। ২০১০ সাল থেকে অবশ্য ফিফার সঙ্গে মিলে গত বছর পর্যন্ত তারা দিয়েছে ফিফা-ব্যালন ডি’অর। দুটো পুরস্কার একসঙ্গে কিংবা আলাদা-দুটো ফরম্যাটেই পুরস্কারটি পুনরুদ্ধার করলেন রোনালদো। গত বছর ফিফা-ব্যালন ডি’অর জিতেছিলেন মেসি, আবার সবশেষ ২০০৯ সালে যখন ‘ফ্রান্স ফুটবল’ এককভাবে দিয়েছিল পুরস্কারটি, সেবারও জিতেছিলেন বার্সেলোনা ফরোয়ার্ড। সেই তাকে পেছনে ফেলে এবার পুরস্কারটির একক অনুষ্ঠান আলোকিত করলেন রোনালদো। ফিফা যোগ হওয়ার আগে ২০০৮ সালে সবশেষ এবং একমাত্র ব্যালন ডি’অর জিতেছিলেন পর্তুগিজ যুবরাজ।

মেসিকে পেছনে ফেলে আবারও বর্ষসেরা খেলোয়াড়ের খ্যাতি জেতায় রোনালদো এ নিয়ে চতুর্থবার জিতলেন ব্যালন ডি’অর। ‘সোনার বল’টি চতুর্থবার জিতে চলে গেলেন মেসির আরও কাছে। এখন পর্যন্ত সর্বোচ্চ পাঁচবার ব্যালন ডি’অর জিতেছেন আর্জেন্টাইন অধিনায়ক। গতবার তার কাছে হারা রোনালদো ২০০৮ সালে ব্যালন ডি’অর জেতার পর ফিফার সঙ্গে মিলিত হয়ে দেওয়া পুরস্কারটি জিতেছেন ২০১৩ ও ২০১৪ সালে। সংখ্যাটি চারে নিয়ে গেলেন ২০১৬ সালের ব্যালন ডি’অর হাতে তুলে।

সূত্র: বাংলা ট্রিবিউন