সদ্য প্রকাশিত
পদত্যাগের গুঞ্জন, যা বললেন এমপি ফজলুর রহমান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে : সাইমুম পারভেজ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন
খেলা

শিরোপা নির্ধারণীতে মুখোমুখি রংপুর ও ময়মনসিংহ

নিউজ ডেস্ক১২ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া
শিরোপা নির্ধারণীতে মুখোমুখি রংপুর ও ময়মনসিংহ

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

জেএফএ অনূর্ধ্ব-১৪ মহিলা জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে রংপুর জেলা ও ময়মনসিংহ জেলা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রংপুরের প্রতিপক্ষ ছিল ঠাকুরগাঁও। আর ময়মনসিংহ প্রতিপক্ষ হিসেবে পেয়েছিল সাতক্ষীরাকে।

 

সোমবার (১২ ডিসেম্বর) দিনের প্রথম সেমিফাইনালে রংপুর জেলা টাইব্রেকারে ৩-১ গোলে ঠাকুরগাঁও জেলাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। আর দ্বিতীয় সেমিফাইনালে ময়মনসিংহ জেলা প্রতিপক্ষ সাতক্ষীরা জেলার বিপক্ষে ওয়াকওভার পেয়ে ফাইনালে ওঠে।

 

বুধবার বিকেল ৩টায় শিরোপা নির্ধারণী ফাইনালে মুখোমুখি হবে রংপুর জেলা ও ময়মনসিংহ জেলা।

প্রথম সেমিফাইনালে রংপুর জেলার বিপক্ষে ম্যাচের ১১ মিনিটে লিড নেয় ঠাকুরগাঁও জেলা। গোলটি করেন ঠাকুরগাঁও জেলার বেবি। ৩৫ মিনিটে রংপুর জেলার রাবেয়া গোল করে ম্যাচে সমতা ফেরান। নির্ধারিত ৭০ মিনিটেও এই সমতা না ভাঙলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ঠাকুরগাঁও জেলাকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট পায় রংপুর জেলা।

 

দ্বিতীয় সেমিফাইনালে ময়মনসিংহ জেলার বিপক্ষে সাতক্ষীরা জেলা খেলতে না আসায় ওয়াকওভার পায় বর্তমান চ্যাম্পিয়ন ময়মনসিংহ।

 

উল্লেখ্য, জেএফএ অনূর্ধ্ব-১৪ জাতীয় মহিলা চ্যাম্পিয়নশিপের চূড়ান্তপর্বে স্থান করে নেওয়া আটটি দলকে দুটি গ্রুপে বিভক্ত করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ‘এ’ গ্রুপে ছিল ময়মনসিংহ জেলা, রংপুর জেলা, নড়াইল জেলা ও নারায়ণগঞ্জ জেলা। ‘বি’ গ্রুপে ছিল খাগড়াছড়ি জেলা, সাতক্ষীরা জেলা, কুষ্টিয়া জেলা ও ঠাকুরগাঁও জেলা।

সূত্র: বাংলা নিউজ