সদ্য প্রকাশিত
পদত্যাগের গুঞ্জন, যা বললেন এমপি ফজলুর রহমান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে : সাইমুম পারভেজ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন
খেলা

রাগবিতে চ্যাম্পিয়ন সেনাবাহিনী ও ফ্লেইম গার্লস

নিউজ ডেস্ক১২ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া
রাগবিতে চ্যাম্পিয়ন সেনাবাহিনী ও ফ্লেইম গার্লস

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

বিজয় দিবস উপলক্ষে রোববার থেকে শুরু হয় ‘মার্সেল-বিজয় দিবস রাগবি প্রতিযোগিতা-২০১৬।’ সোমবার (১২ ডিসেম্বর) ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে এই প্রতিযোগিতা।

 

বাংলাদেশ রাগবি ফেডারেশন অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় দুইদিন ব্যাপী এই প্রতিযোগিতার সমাপনী দিনে পুরুষ ও মহিলা বিভাগে চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়। পুরুষ বিভাগে বাংলাদেশ সেনাবাহিনী সবোর্চ্চ পয়েন্ট পেয়ে জয় লাভ করে চ্যাম্পিয়ন হয় এবং ফ্লেইম বয়েজ রাগবি ক্লাব রানার্স আপ হয়। বাংলাদেশ সেনাবাহিনী ৫৫-০০ ব্যবধানে ফ্লেইম বয়েজ রাগবি ক্লাবকে পরাজিত করে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অজর্ন করে।

 

এদিকে মহিলা বিভাগে ফ্লেইম গার্লস রাগবি ক্লাব চ্যাম্পিয়ন হয়। তারা ১৫-১০ ব্যবধানে টপডিল ডটকম ডট বিডি রাগবি ক্লাবকে পরাজিত করে। উভয় বিভাগের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে ট্রফি ও মেডেল দেওয়ার পাশাপাশি পৃষ্ঠপোষক ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হয়।

 

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মার্সেল বিজয় দিবস রাগবি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন ক্রীড়া সংগঠক ও বাংলাদেশ আওয়ামীলীগের যুব-ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), এটিএন বাংলার উপদেষ্টা (চেয়ারম্যান) মীর মো. মোতাহার হাসান। এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ রাগবি ফেডারেশন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মৌসুম আলী, যুগ্ম সম্পাদক সাঈদ আহমেদ এবং টুর্নামেন্ট কমিটির সম্পাদক দীন ইসলামসহ ফেডারেশনের সদস্য পারভীন পুতুলসহ অন্যান্যরা।

 

এবারের এই মার্সেল বিজয় দিবস রাগবি প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা বিভাগের ৮টি দল অংশ নেয়। পুরুষ বিভাগের চারটি দল ছিল- বাংলাদেশ সেনাবাহিনী, ফ্লেইম বয়েজ রাগবি ক্লাব, বাংলাদেশ অ্যামেচার রাগবি ক্লাব ও রাজধানী রাগবি ক্লাব। আর মহিলাদের চারটি দল ছিল- ফ্লেইম গার্লস রাগবি ক্লাব, আজাদ স্পোর্টিং ক্লাব, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ও টপডিল ডটকম ডট বিডি রাগবি ক্লাব।

সূত্র: বাংলা নিউজ