সদ্য প্রকাশিত
পদত্যাগের গুঞ্জন, যা বললেন এমপি ফজলুর রহমান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে : সাইমুম পারভেজ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন
খেলা

নকআউটে বার্সা-পিএসজি, রিয়ালের সামনে নাপোলি

নিউজ ডেস্ক১২ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া
নকআউটে বার্সা-পিএসজি, রিয়ালের সামনে নাপোলি

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

সুইজারল্যান্ডের নিওনে চ্যাম্পিয়নস লিগের নকআউট বা শেষ ষোলোর ড্র সম্পন্ন হয়েছে। আটটি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে কে, কার মুখোমুখি হবে তা এখন চূড়ান্ত। দুই স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার প্রতিপক্ষ পিএসজি আর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের সামনে নাপোলি।

 

গ্রুপ পর্বে ৩২টি দল আটটি গ্রুপে ভাগ হয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামে। সেখান থেকে ১৬টি টিম জায়গা করে নেয় পরের রাউন্ডে। এরপর কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল শেষে শিরোপা নির্ধারণীতে নামবে সেরা দু’টি ক্লাব।

 

শেষ আটে ওঠার লড়াইয়ে গোটা ফুটবল বিশ্বের দৃষ্টি থাকবে বার্সা-পিএসজি ম্যাচে। আরেক হাইভোল্টেজ খেলায় জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখকে মোকাবেলা করবে আর্সেনাল।

গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন আর্সেনালের সঙ্গে নকআউটে উত্তীর্ণ হয় প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। শেষ ষোলোতেই গ্রুপ ‘সি’ চ্যাম্পিয়ন বার্সা চ্যালেঞ্জের ‍মুখে ফ্রেঞ্চ জায়ান্টরা। কাতালানদের সঙ্গী ম্যানসিটির সামনে পড়বে ‘ই’ গ্রুপ সেরা মোনাকো।

 

সিটিজেনরা ছাড়াও গ্রুপ চ্যাম্পিয়ন হতে ব্যর্থ হয় ‘ফেভারিট’ রিয়াল ও বায়ার্ন। ‘এফ’ গ্রুপে গ্যালাকটিকোদের ছাড়িয়ে যায় বুরুশিয়া ডর্টমুন্ড। ‘ডি’ গ্রুপে বাভারিয়ানদের পেছনে ফেলে গতবারের ফাইনালিস্ট রিয়ালের নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদ।

 

আগামী ১৪, ১৫, ২১ ও ২২ ফেব্রুয়ারি প্রথম লেগ এবং ৭, ৮, ১৪ ও ১৫ মার্চ দ্বিতীয় লেগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

 

এক নজরে নকআউট পর্বের লাইনআপ:

•    বার্সেলোনা বনাম পিএসজি
•    রিয়াল মাদ্রিদ বনাম নাপোলি
•    আর্সেনাল বনাম বায়ার্ন মিউনিখ
•    অ্যাতলেতিকো মাদ্রিদ বনাম বায়ার লেভারকুসেন
•    ম্যানচেস্টার সিটি বনাম মোনাকো
•    জুভেন্টাস বনাম পোর্তো
•    লিচেস্টার সিটি বনাম সেভিয়া
•    বুরুশিয়া ডর্টমুন্ড বনাম বেনফিকা

সূত্র: বাংলা নিউজ