সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

বগুড়ায় নতুন করে ১১৬ জনের করোনা শনাক্ত, মোট ১৮১৮

নিউজ ডেস্ক১৮ জুন ২০২০১ মিনিট পড়া
বগুড়ায় নতুন করে ১১৬ জনের করোনা শনাক্ত, মোট ১৮১৮

বগুড়ায় ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড–১৯) আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। নতুন করে আরও ১১৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে জেলায় কোভিড রোগীর সংখ্যা ১ হাজার ৮০০ জন ছাড়াল। আর করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ২৬ জনে। বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।

বগুড়ায় একদিনে করোনাভাইরাসে ছয়জনের মৃত্যু

 

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান বলেন, বুধবার পর্যন্ত জেলায় কোভিডে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১ হাজার ৭০২ জন। আজ নতুন করে ১১৬ জনের কোভিড শনাক্ত হওয়ায় এ পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৮১৮ জনে। এর মধ্যে ১ হাজার ২৪৯ জন পুরুষ, ৪৬৫ জন নারী ও ১০৪ জন শিশু রয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ২৪ ঘণ্টায় নতুন করে কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে চারজনের। আর নতুন আক্রান্তসহ জেলায় কোভিড রোগীর সংখ্যা এখন ১ হাজার ৮১৮ জন। এর মধ্যে এখন পর্যন্ত মারা গেছেন ২৬ জন। সুস্থ হয়েছেন ১৭৩ জন।

প্রথম আলো

আরো পড়ুন…

বগুড়ায় ১৮৬ জনের করোনা শনাক্ত, মোট ১৭০২