সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

বগুড়ায় ১৮৬ জনের করোনা শনাক্ত, মোট ১৭০২

নিউজ ডেস্ক১৭ জুন ২০২০১ মিনিট পড়া
বগুড়ায় ১৮৬ জনের করোনা শনাক্ত, মোট ১৭০২

রাজশাহী বিভাগের বগুড়া জেলায় নতুন করে ১৮৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় কোভিড রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৭০২।

আজ বুধবার জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানিয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ল্যাবরেটরিতে ১৮৮টি নমুনা পরীক্ষায় ৫৪ জনের ও জেলার টিএমএসএস মেডিকেল কলেজ ল্যাবরেটরিতে ৮১টি নমুনার মধ্যে ২৬ জনের করোনা ‘পজিটিভ’ এসেছে।

এ ছাড়ায় ঢাকার একটি ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানো বগুড়ার ১০৬ জনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ঢাকায় মোট নমুনা পরীক্ষার সংখ্যা দিতে পারেনি বগুড়া স্বাস্থ্য বিভাগ।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান বলেন, নতুন করে ১৮৬ জনের করোনা শনাক্ত হওয়ায় জেলায় করোনা রোগীর সংখ্যা এখন ১ হাজার ৭০২ জন। করোনায় এ পর্যন্ত ২২ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ১৫৩ জন।

প্রথম আলো

আরো পড়ুন..

বগুড়ায় করোনায় আরও একজনের মৃত্যু, মোট ১৭