সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
নওগাঁ

আত্রাইয়ে করোনাযুদ্ধে জয়ী হয়ে বাড়ী ফিরলেন একই পরিবারের তিনজন

নিউজ ডেস্ক১১ মে ২০২০১ মিনিট পড়া
আত্রাইয়ে করোনাযুদ্ধে জয়ী হয়ে বাড়ী ফিরলেন একই পরিবারের তিনজন
আত্রাই প্রতিনিধি:
করোনা ভাইরাসের সাথে যুদ্ধ করে সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন উপজেলায় প্রথম করোনায় আক্রান্ত একই পরিবারের তিন জন সদস্য। তাদের বাড়ী উপজেলার মনিয়ারী ইউনিয়নের গোয়ালবাড়িয়া গ্রামে।
সোমবার সকালে সুস্থদের ফুল এবং ৫ প্রকারের ফল দিয়ে বিদায় সম্ভাষণ জানান উপজেলা করোনা বিষয়ক কমিটির পক্ষে এসিল্যান্ড আরিফ মুর্শেদ মিশু।
জানা গেছে, গত ২২ এপ্রিল গোয়ালবাড়ীয়া গ্রামের আব্দুর রশিদের বাড়ীর লোক এবং ধানকাটা শ্রমিকসহ ৩৭ জনের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল  কলেজে পাঠালে ২৮ এপ্রিল ৩৪ জনের নেগেটিভ এবং তার শ্বাশুরী আনোয়ারা  বিবি(৬২), মাদ্রাসা পড়ুয়া ছেলে সাদিক(১৪) ও বাড়ীর কাজের লোক সামাদ  আলী(৩২) করোনার রিপোটে পজিটিভ আসে। তারপর হতে তাদেরকে বিশেষ ব্যবস্থায়  রাখা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার রোকসানা হ্যাপি বলেন, মনোবল ঠিক রাখার জন্য প্রথম থেকে আমরা তাদের সাথে নিয়মিত যোগাযোগ রেখে  দিকনির্দেশনা দিয়ে যাছিলাম। আমি আশাবাদি ছিলাম তাদের সুস্থতা নিয়ে। সর্বশেষ তাদের নমুনা নিয়ে পরীক্ষার জন্য পাঠালে রোববার রাতে রিপোট নেগেটিভ আসে। তারা এখন সম্পন্ন সুস্থ।
স/অ
আরো পড়ুন …