সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
নওগাঁ

নওগাঁয় করোনা রোগীকে আটক করে বাড়ি পাঠালেন পুলিশ

নিউজ ডেস্ক২৯ এপ্রিল ২০২০২ মিনিট পড়া
নওগাঁয় করোনা রোগীকে আটক করে বাড়ি পাঠালেন পুলিশ

রাণীনগর প্রতিনিধি:

নওগাঁর রাণীনগর থেকে যাওয়া করোনা ভাইরাসে আক্রান্ত মোস্তাফিজুর রহমান (৩৫) নামে এক রোগীকে নওগাঁ থেকে আটক করে বাড়ি পাঠিয়েছে পুলিশ। আজ বুধবার দুপুরে নওগাঁ শহরের লিটল ব্রিজে আটকের পর তাকে তার শ্বশুর বাড়ি রাণীনগর উপজলোর বিলপালশায় পাঠিয়ে দেওয়া হয়েছে। ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

রাণীনগর থানার ওসি মো: জহুরুল হক জানান, মোস্তাফিজুর কিছুদিন আগে ঢাকা থেকে আসান। ঢাকা থেকে আসার পর তিনি স্বাভাবিক ভাবে চলাফেরা করলেও করোনা সন্দেহে স্থানীয়রা স্বাস্থ্য বিভাগে জানান। স্বাস্থ্য বিভাগ তার সংগ্রহীত নমুনা সংগ্রহ করে রামেকে পাঠান। এমতাবস্তায় মঙ্গলবার রাতে গ্রামের বাড়িতে তার স্ত্রীর সন্তান জন্ম দেন। সন্তানের নিউমোনিয়ায় আক্রান্ত হলে নওগাঁর শহরের একটি বে-সরকারি ক্লিনিকে চিকিৎসা সেবা নিতে ভর্তি করান বুধবার সকালে।

এদিকে ৯ টার দিকে করোনার প্রতিবেদন পাওয়ার পর পুলিশসহ প্রশাসনিক ভাবে আক্রান্তদের খোঁজখবর নেওয়া শুরু হয়। তারপর তার অবস্থানের বিষয়টি জানতে পেরে পুলিশসহ সংশ্লিষ্ট উধ্বর্তন বিভাগে জানানো হয় তিনি নওগাঁয় অবস্থান করছে।

নওগাঁ সদর মডেল থানার ওসি সোহরাওয়ার্দি হোসেন জানান, সংবাদ পেয়ে তথ্য প্রযুক্তির সাহায্যে থানার ওসি (তদন্ত) ফয়সাল বিন আহসানের নেতৃত্বে এদিন দুপুরে শহরের লিটল ব্রিজে তাকে আটক করে পুলিশ। এরপর পিপিই পরিয়ে তাকে সরকারি এ্যাম্বুলেন্স যোগে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

নওগাঁ সিভিল সার্জন ডা: আ. ম. আখতারুজ্জামান আলাল জানান, মোস্তাফিজুরের তেমন কোন লক্ষণ নেই। করোনার প্রতিবেদন পাওয়ার পর দ্রুত নওগাঁ পুলিশকে জানানো হয়। বর্তমানের তাকে গ্রামের বাড়িতে হোমকোয়ারেন্টিনে রাখা হয়েছে এবং তার সংস্পর্শে কতো জন এসেছেন তাদেরও তথ্য নেওয়ার কাজ চলছে।

স/অ