সদ্য প্রকাশিত
শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয় মোবাইল ছিনিয়ে চলন্ত ট্রেনের ছাদ থেকে ফেলে যাত্রীকে হত্যা, আটক ৪ শীতে ফারিয়ার পছন্দ সিদ্ধ ডিম ‘দ্য গ্লোরি’র সেটে প্রেম, ৩ বছর পর বিচ্ছেদ
কৃষি

আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে এবার হলুদের চাষ

নিউজ ডেস্ক৮ জানুয়ারি ২০২০২ মিনিট পড়া
আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে এবার হলুদের চাষ

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:

আমের রাজধানী হিসেবেই খ্যাত চাঁপাইনবাবগঞ্জ জেলা। এই জেলায় আম বাগানে হলুদ চাষ করে সাড়া ফেলেছে কৃষকরা।

তবে কৃষকরা জানিয়েছে, হলুদ আম বাগানেই বেশি চাষ হয়। বোনাস ফসল হিসেবেই হলুদ চাষ করেন তারা। দীর্ঘদিন কিছু এলাকায় আম বাগানে হলুদ চাষ হলেও এবার বেড়েছে দ্বিগুণ আবাদ।

এ দিকে কৃষি বিভাগ জানায়, কম খরচে বেশি লাভ হওয়ায় হলুদের আবাদ দিন দিন বাড়ছে।

বিনোদপুর এলাকার হলুদ চাষি রবিউল ইসলাম জানান, হলুদ একটি বোনাস ফসল হিসেবেই পরিচিতি লাভ করেছে। এখানে ছোট বড় আম বাগানে হলুদ ছাড়া তেমন কোনো ফসল উৎপাদন হয় না। যারা অধিক বাড়তি আয় করতে চায় তারাই এখন আম বাগানে হলুদের চাষ করছে।

তিনি বলেন, গত বছরে তিন বিঘা জমিতে হলুদ চাষ করেছিলাম। এতে মোট ৪৫ হাজার টাকা খরচ হয়েছে। সেখানে বিঘা প্রতি প্রায় ৬৫-৭০ মন হলুদ উৎপাদন হয়।

শ্যামপুর গ্রামের হলুদ চাষি মিঠুন আলী বলেন, হলুদ চাষে অন্য ফসলের মতো শ্রম দিতে হয় না। অল্প খরচে বেশি আয় হওয়ায় এবার আড়াই বিঘা জমিতে হলুদ চাষ করেছি। হলুদ মাঠ থেকে ওঠার আগেই প্রাণসহ বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা জমিতে এসেই কাঁচা ও শুকনা হলুদ সংগ্রহ করে থাকেন।

চাঁপাইনবাবগঞ্জ কৃষি অধিদপ্তরের উপপরিচালক মঞ্জুরুল হোদা বলেন, সাথি ফসল হিসেবে চাঁপাইনবাবগঞ্জে হলুদের চাষ দিন দিন বাড়ছে। বিশেষ করে আম বাগানে হলুদের চাষ ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। সে ক্ষেত্রে কৃষি বিভাগ কৃষকদের নিয়মিত পরামর্শ দিয়ে আসছেন।

এবার চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রায় ৬শ হেক্টোর জমিতে হলুদের চাষ হয়েছে বলেও জানান তিনি।

স/অ