গোদাগাড়ী প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত গোদাগাড়ী তা’লীমূল কুরআন ক্যাডেট মাদ্রাসার শুভ উদ্বোধন হয়েছে। উদ্বোধন উপলক্ষ্যে গতকাল রোববার গোদাগাড়ী স্কুল এ্যান্ড কলেজ মাঠে বিরাট তাফসিরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়।

গোদাগাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাও. শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোদাগাড়ী পৌর মেয়র মনিরুল ইসলাম ( বাবু)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব অয়েজ উদ্দীন বিশ্বাস, গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুর আলম মুন্সি।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোদাগাড়ী প্রেস ক্লাবের সভাপতি এবিএম কামারুজ্জামান বকুল, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার আলী, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান এএম শাহীন, গোদাগাড়ী তা’লীমূল কুরআন ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষ মাও. আতিক বিন আব্দুর রাজ্জাক ও বিশিষ্ঠ ব্যাক্তিগন।
তাফসির মাহফিলে প্রধান বক্তাহিসেবে তাফসির পেশ করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা আলহাজ্ব মাও. নুরুল আমিন, রংপুর। বিশেষ বক্তা হিসেবে তাফসির করেন মাওলানা জিয়াউল হক, যুক্তিবাদী- সাতক্ষিরা ।
গোদাগাড়ী পৌর মেয়র মনিরুল ইসলাম বাবু ক্যাডেট মাদ্রাসার শুভ উদ্বোধন ঘোষনা করেন।
এই তাফসির মাহফিলে সার্বিক ভাবে সহযোগিতা করেন গোদাগাড়ী উপজেলা যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের সভাপতি ও গোদাগাড়ী প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মোঃ আব্দুল বাতেন, সহ-সভাপতি মামুন, সাধারণ সম্পাদক শামসুজ্বোহা বাবু, যুগ্ন সম্পাদক প্রভাষক শিশ মোহাম্মদ, ক্রীয়া সম্পাদক আনোয়ারুল ইসলাম দুলাল, ফ্রেন্ডস ফোরামের সদস্য মাসুম, ঈমন, শান্ত, আব্দুল্লাহ, দুলালসহ অন্যান্য বন্ধুরা।
গোদাগাড়ী তা’লীমূল কুরআন ক্যাডেট মাদ্রাসাটি পৌর শহরের উপজেলা প্রাণী সম্পদ হাসপাতাল ও পাবলিক লাইব্রেরী ও ক্লাবের বিপরিতে অবস্থিত। আবাসিক, অনাবাসিক ও ডেকেয়ার এর সিস্টেমে পরিচালিত মাদ্রাসায় বাংলা, ইংরেজী, আরবি সহ আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি দ্বিনী শিক্ষা প্রতিষ্ঠান। এখান হতে ছাত্র-ছাত্রীরা হাফেজিয়া শিক্ষা গ্রহণ করতে পারবেন। প্রতিষ্ঠানটিতে ভতি শুরু ১ লা নভেম্বর ২০১৬ ইং থেকে ক্লাস শুরু ১ লা জানুয়ারি ২০১৭ ইং।
স/অ










