সদ্য প্রকাশিত
পদত্যাগের গুঞ্জন, যা বললেন এমপি ফজলুর রহমান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে : সাইমুম পারভেজ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন
নাটোর

শিশু তানভির হত্যা চেষ্টাকারীদের গ্রেফতার ও বিচার দাবীতে উত্তাল বড়াইগ্রাম

নিউজ ডেস্ক৩১ অক্টোবর ২০১৬২ মিনিট পড়া
শিশু তানভির হত্যা চেষ্টাকারীদের গ্রেফতার ও বিচার দাবীতে উত্তাল বড়াইগ্রাম

নিজস্ব প্রতিবেদক,নাটোর:
নাটোরের বড়াইগ্রামে প্রথম শ্রেনীর ছাত্র শিশু তানভির হোসেন হত্যা চেষ্টাকারীদের গ্রেফতার ও বিচার দাবীতে উত্তাল হয়ে উঠেছে বড়াইগ্রাম। হত্যাচেষ্টাকারীদের গ্রেফতার ও বিচারদাবীতে প্রতিনিয়ত মানববন্ধন ও বিক্ষোভ করছে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও এলাকাবাসীরা। আন্দোলনকারীদের দাবী, শিশু তানভির হোসেন হত্যাচেষ্টাকারীর মূল আসামী নাজমুল হোসেনকে আটকের দাবী জোর দাবী জানিয়েছেন তারা।
এলাকাবাসীরা জানান, গত ২০ অক্টোবর কান্দাইল গ্রামের লুৎফর রহমানের ছেলে এবং কান্দাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র তানভির হোসেন (৭) কে প্রতিবেশী আনোয়ার হোসেনের ছেলে নাজমুল ইসলাম (১৮) ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যাচেষ্টা চালায়।। এসময় স্থানীয়রা শিশুটির চিৎকারে ছুটে এসে আশঙ্কাজনক অভস্থায় বাড়ির পাশ থেকে উদ্ধার করে। বর্তমানে শিশু তানভির  রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এদিকে, শিশু তানভির হত্যাচেষ্টাকারীদের গ্রেফতার ও বিচার দাবীতে ধারাবাহিক ভাবে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করে যাচ্ছে  বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা। এরই ধারাবাহিকতায় সোমবার দুপুরে মৌখড়া বাজারে স্থানীয় মৌখড়া উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচী পালন করে।

natore-pic-01-31-10
প্রায় ঘন্টা ব্যাপী মানববন্ধন বক্তব্য দেন, মৌখড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বকুল, এলাকাবাসী মফিজুল ইসলাম মফিজ সহ অন্যান্যরা। এ সময় বক্তারা বলেন, সারা দেশে শিশু নির্যাতনের পরিমান আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। এরই ধারাবাহিকতায় শিশু তানভির হোসেন হত্যা চেষ্টাকারীর প্রধান আসামীকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। অবিলম্বে মূল আসামিকে গ্রেফতার করে দৃষ্টান্ত মুলক শাস্তির জোর দাবী জানান তারা। পরে মৌখড়া বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
এর আগে গত ২৭ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে আহম্মেদপুর-নাড়িবাড়ি সড়কের কান্দাইলে মানববন্ধন করে শিক্ষার্থী ও বিভাবকরা। পরে সেখানে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা হযরত আলী, আহম্মেদপুর বাসস্ট্যান্ড কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রউফ, মাদক প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ফজলুর রহমান সহ অন্যান্যরা।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম সিল্কসিটি নিউজকে বলেন, শিশু তানভির হোসেন হত্যাচেষ্টাকারীর মুল আসামীকে গ্রেফতার করতে  পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। খুব তাড়াতাড়ি মূল আসামি নাজমুল হোসেনকে গ্রেফতার করা হবে।
স/শ