নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে পুলিশের নিয়মিত অভিযানে ১৮ জন ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৪১ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়ে।

আজ রোববার নগর পুলিশের সদর সহকারী পুলিশ কমিশনার ইফতেখায়ের আলমের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
রাজশাহী মহানগরীর ৪টি থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা ২০ জন, রাজপাড়া থানা ১২ জন, মতিহার থানা ৫ জন, শাহমখদুম থানা ৪ জনকে গ্রেফতার করে। যার মধ্যে ১৮ জন ওয়ারেন্টভূক্ত আসামী,৮ জন মাদক ব্যবসায়ী ও অন্যান্য অপরাধে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
স/অ










