দুর্গাপুর প্রতিনিধি:
দুর্গাপুর প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দুর্গাপুর ডিগ্রী কলেজ জাতীয়করণের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল সাড়ে ১১টায় দুর্গাপুর দুর্গাপুর ডিগ্রী কলেজের সকল শিক্ষক,শিক্ষিকা ,কর্মচারী ও হাজারো শিক্ষার্থীরা কলেজ জাতীয়কণের দাবী আদায়ের লক্ষে দুর্গাপুর ডিগ্রী কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে পথ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে দুর্গাপুর ডিগ্রী কলেজ জাতীয়করণের দাবীতে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বক্তব্য রাখেন সংগ্রাম কমিটির আহবায়ক অত্র কলেজের প্রভাষক আমিনুল হক টুলু,অত্র কলেজের সহকারী অধ্যপক হাসানুজ্জামান লাল্টু, নূরুন নাহার বেগম ও জিয়াউল হক রতন।


বিদ্যালয় সূত্রে জানা গেছে, বর্তমান সরকারের ঘোষণা অনুযায়ী গত ১৬ অক্টোবর রোববার আরো ২৩টি কলেজ জাতীয়করন করা হয়। যেখানে ঠাঁই পেয়েছে উপজেলার শেষ প্রান্তে অবস্থিত দাওকান্দি কলেজ। উপজেলা ও পৌরভার প্রাণ কেন্দ্রে অবস্থিত দুর্গাপুর ডিগ্রী কলেজ জাতীয়করণ না করে উপজেলা শেষে প্রান্তে ১৭ কিলোমিটার দুরে অবস্থিত দাওকান্দি ডিগ্রী কলেজ জাতীয়করণ তালিকায় নাম প্রকাশ করা হয় যা বর্তমান সরকারের জাতীয়করণ নীতিমালায় সঙ্গে সঙ্গগতিপূর্ণ না।
দুর্গাপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক সিল্কসিটি নিউজকে বলেন, দাওকান্দি কলেজটি জাতিয়করণ করায় দুর্গাপুর উপজেলা বাসীর কোন উপকারে আসবে না। কেননা দুর্গাপুর বাজার থেকে ১৭ কিলোমিটার দুরে ও উপজেলা শেষ প্রান্তে অবস্থিত ওই কলেজটি।
ওই কলেজের চারপাশ দিয়ে বয়ে গেছে পবা, মোহনপুর, তানোর, বাগমারা উপজেলার সীমানা। তিনি দুর্গাপুর প্রাণ কেন্দ্রে অবস্থিত প্রাচীন ও ঐতিহ্যবাহী দুর্গাপুর ডিগ্রী কলেজের নাম জাতীয়করণে অন্তর্ভূক্ত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
আগামি শুক্রবার দুর্গাপুর উপজেলার সর্বস্তরের সাধারণ মানুষের বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট অনুষ্ঠিত হবে বলে সমাবেশ থেকে জানানো হয়।
স/শ










