সদ্য প্রকাশিত
শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয় মোবাইল ছিনিয়ে চলন্ত ট্রেনের ছাদ থেকে ফেলে যাত্রীকে হত্যা, আটক ৪ শীতে ফারিয়ার পছন্দ সিদ্ধ ডিম ‘দ্য গ্লোরি’র সেটে প্রেম, ৩ বছর পর বিচ্ছেদ
পাবনা

ভর্তিযোগ্যতা বুটেক্সের সমমানের দাবি পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের

নিউজ ডেস্ক১ আগস্ট ২০১৯১ মিনিট পড়া
ভর্তিযোগ্যতা বুটেক্সের সমমানের দাবি পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের

পাবনা প্রতিনিধি : পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অধীনে বুটেক্সের অধিভুক্ত ৬টি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ন্যূনতম যোগ্যতা বাড়ানোর দাবিতে মানববন্ধন করেছে পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার তারা এ দাবি জানায়।
এসময় তারা দাবি করেন, বুটেক্সের অধিভুক্ত কলেজগুলোতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের নুন্যতম যোগ্যতা প্রতি বছর কমানো হচ্ছে; যা আমাদের প্রতিষ্ঠানগুলোর সাথে বেমানান।
মানববন্ধনের সময় ছাত্রদের পক্ষে রাজু আহমেদ বলেন, ‘পাবলিক ইঞ্জিনিয়ারিং কলেজের ভর্তির ন্যূনতম যোগ্যতায় এসএসসি এবং এইসএসসি উভয় পরীক্ষায় ৩.৫০ এবং বিজ্ঞানের বিষয়গুলোতে কমপক্ষে ৩.০০ একদমই মানানসই নয়। আমরা বিজ্ঞানের বিষয়গুলোতে ন্যূনতম ৪.০০ এবং জিপিএ ন্যূনতম ৪.০০ চাই।’

এছাড়া শিক্ষার্থীরা সাম্প্রতিক সময়ে মেডিকেল ও কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার নিয়মানুযায়ী বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় এর সাথে অধিভুক্ত কলেজগুলোর সমন্বিত ভর্তি পরীক্ষা আয়োজনের ব্যবস্থা করার দাবি জানান।
এসময় কলেজ শাখা ছাত্রলীগ ও কলেজের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

স/শা