পুঠিয়া প্রতিনিধিঃ
রাজশাহীর পুঠিয়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বাল্যবিয়ে দেওয়ার অপরাধে কনের পিতা, মসজিদের ইমাম, ও নিকা রেজিষ্টারের বিভিন্ন মেয়াদে সাজা হয়। এ দেখে এলাকার আরেকটি বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেল স্কুল পড়ুয়া কিশোরী।

এলাকাবাসী সুত্রে জানাযায়, পুুঠিয়া উপজেলার সদর ইউনিয়ন এলাকার জনৈক ব্যক্তীর স্কুল পড়ুয়া ছাত্রীর শনিবার বিয়ের পাকা কথা ঠিক হয়েছিল। কিন্তু গত ২৮ অক্টোবর পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্যাট নুরুজ্জামানের ভ্রাম্যমান আদালতে বাল্যবিয়ে দেওয়ার অপরাধে বাল্যবিবাহ নিরোধ আইন ১৯২৩ এর আওতায় ওই এলাকার মসজিদের ইমাম, কনের পিতা, ও নিকা রেজিষ্টারসহ চার জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। যা দেখে বাল্যবিয়ে দেওয়া থেকে বিরত থাকেন ওই জনৈক ব্যক্তী ও তার পরিবারের সদস্যরা।
এব্যপারে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্যাট নুরুজ্জামান বলেন, আগামী নভেম্বরের শুরুর দিকেই পুঠিয়া উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হবে। এর জন্য উপজেলার সর্বস্তরের জনগণকে স্বতস্ফুর্ত ভাবে বাল্যবিয়ের বিপক্ষে স্লোগান তুলতে হবে।
স/অ










