সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
জয়পুরহাট

জয়পুরহাটে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে ফাঁসির আসামি নিহত

নিউজ ডেস্ক২৬ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
জয়পুরহাটে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে ফাঁসির আসামি নিহত

জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের সদর উপজেলার দাদরা-জন্তি গ্রাম এলাকায় র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে র্শীষ সন্ত্রাসী সাফিন (২৮) নিহত হয়েছেন। গতরাত ৩টায় এ ঘটনাটি ঘটে। ওই সময় র‌্যাব ১টিঁ বিদেশী পিস্তল ও ৩রাউন্ড গুলি উদ্ধার করে ।

র‌্যাব- ৫জয়পুরহাটের ক্যাম্পের অধিনায়ক মেজর হাসান আরাফাত  জানান, জয়পুরহাটের  র্শীষ সন্ত্রাসী সাফিন গতরাত ৩টার দিকে  তার সহযোগীদের নিয়ে দাদরা-জন্তি গ্রাম এলাকায় অবস্থান করছেল এমন গোপন সূত্রে এ খবর জানতে পেয়ে  সাথে সাথে র‌্যাবের একটি দল ওই এলাকায়  যায়।

র‌্যাব সদস্যরা দাদরা-জন্তি গ্রামের মামুন পেট্রোল পাম্পের নিকট পৌঁছুলে সন্ত্রাসী সাফিন র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অতর্কিত গুলি ছুঁড়লে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোঁড়ে। এতে সাফিন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হলে তার অপর সহযোগীরা পালিয়ে যায়।

নিহত সাফিনুল ইসলাম ওরফে সাফিন জেলার জয়পুরহাট পৌর এলাকার দক্ষিণ দেওয়ান পাড়া মহল্লার নজরুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে ৬টি হত্যা সহ মোট ১০টি মামলা রয়েছে । এর মধ্যে একটি হত্যা মামলায় তার ফাঁসির দণ্ডাদেশ হয়েছিল।

 

স/আ