সদ্য প্রকাশিত
শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয় মোবাইল ছিনিয়ে চলন্ত ট্রেনের ছাদ থেকে ফেলে যাত্রীকে হত্যা, আটক ৪ শীতে ফারিয়ার পছন্দ সিদ্ধ ডিম ‘দ্য গ্লোরি’র সেটে প্রেম, ৩ বছর পর বিচ্ছেদ
পাবনা

পাবনা জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির অনুমোদন

নিউজ ডেস্ক৪ জুলাই ২০১৯১ মিনিট পড়া
পাবনা জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির অনুমোদন

পাবনা প্রতিনিধি: বিশিষ্ট ব্যবসায়ী আলী মর্তুজা বিশ্বাস সনিকে আহ্বায়ক, জেলা ছাত্রলীগের সভাপতি শিবলী সাদিক ও শেখ শাকিরুল ইসলাম রনিকে যুগ্ম আহ্বায়ক করে ২৫ সদস্যবিশিষ্ট পাবনা জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় যুবলীগ।

বৃহস্পতিবার কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ এই কমিটি অনুমোদন করেন। নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক বিষয়টি নিশ্চিত করেছেন। জেলা যুবলীগের নতুন কমিটি অনুমোদনের পর বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছে কর্মী-সমর্থকরা।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, ফাহিমুল কবীর শান্ত, শেখ লালু, আব্দুল্লাহ আল মামুন বাবু, মামুন হায়দার রনি, শাহিনুর রহমান পলাশ, ওসমান গণি, আরিফুল ইসলাম টিংকু, ফজলে শাহরিয়ার বিপু, সৌহাদ্য বসাক সুমন, রাজ আহমেদ রনি, নাসির উদ্দিন শুভ, আসিফ ইকবাল জনি, আহসান হাবিব, সোহানুর রহমান সোহান, এইচ.এম. হিমেল, শাকিল খান, আজমল শেখ, আব্দুল্লাহ আল মামুন, সাজ্জাদুর রহমান তারেক, একরাম হোসেন, মো. আহসানুল্লাহ, মাহবুবুর রহমান মান্নান।

নবগঠিত কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন হৃদয়ে পাবনার আহ্বায়ক ও এশিয়ান টিভির পাবনা জেলা প্রতিনিধি আর কে আকাশ, আকাশ নিউজ ২৪ ডটকম’র উপদেস্টা ও সলপ ইউপি চেয়ারম্যান ইঞ্জি. শওকাত ওসমান, পথ সাহিত্য সংসদের আসাদুর রহমান শফিক প্রমুখ।

স/শা