সদ্য প্রকাশিত
শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয় মোবাইল ছিনিয়ে চলন্ত ট্রেনের ছাদ থেকে ফেলে যাত্রীকে হত্যা, আটক ৪ শীতে ফারিয়ার পছন্দ সিদ্ধ ডিম ‘দ্য গ্লোরি’র সেটে প্রেম, ৩ বছর পর বিচ্ছেদ
পাবনা

ঈশ্বরদীতে ২ যুবকের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক২৫ মে ২০১৯১ মিনিট পড়া
ঈশ্বরদীতে ২ যুবকের মরদেহ উদ্ধার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পাবনার ঈশ্বরদী উপজেলায় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন- আলতাব হোসেন (৪৫) ও সাকিব হোসেন (২০)।

শনিবার সকালে ঈশ্বরদীর গোকুলনগর ও চকনারিচা বাঘবাড়িয়া এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আলতাব উপজেলার শহরের স্কুলপাড়া চারাবটতলা এলাকার আবেদ আলীর ছেলে ও সাকিব বাঘবাড়িয়া এলাকার আলমগীর হোসেন নুনের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দিন ফারুকী জানান, উপজেলার গোকুলনগর গ্রামে একটি নির্মাণাধীন বাড়ির ভেতর থেকে আলতাব হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশ। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

পুলিশের দাবি, আলতাব হোসেন মাদক ব্যবসায়ী ছিলেন। আভ্যন্তরীণ কোনো ঘটনায় তিনি খুন হয়ে থাকতে পারেন।

অপরদিকে, ঈশ্বরদীর চকনারিচা বাগবাড়িয়া গ্রামের শামসুলের বাড়ির পেছনে সাকিবের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ সাকিবের মরদেহ উদ্ধার করে।

সাকিব নানার বাড়ি বেড়াতে গিয়েছিলেন। সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। তবে তিনি কীভাবে খুন হয়েছেন তা এখনো জানা যায়নি। দুটি ঘটনারই তদন্ত চলছে বলে জানান ওসি।