ভ্রাম্যমাণ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পারঘোড়াপাখিয়া এলাকার পদ্মানদীতে মাছ ধরতে নিখোঁজ হওয়া দুই স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে এলাকাবাসী।

এলাকাবাসী ও নিখোঁজ পরিবার সূত্রে জানা গেছে, শনিবার সকালে পদ্মানদীর ৩নং স্পার এলাকায় পদ্মানদীর তীরে বসবাসকারী লোকজন রিংকুর লাশ ভাসতে দেখে রিংকুর আত্মীয়স্বজনকে খবর দেয়। খবরশুনে ৩নং স্পার এলাকা থেকে রিংকুর লাশ উদ্ধার করে। সকাল সাড়ে ১০টা দিকে রিংকুল লাশ পারিবারিসক গোরস্থানে দাফন করা হয়।
অপরদিকে শনিবার দুপুর ২টার সময় নিখোঁজ ঘটনাস্থলের কিছু দূর হতে টনির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। লাশ উদ্ধার শেষে বিকাল ৪টায় পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
উল্লেখ, বৃহস্পতিবার বিকালে এলাকার ৮ জন নৌকা যোগে পদ্মা নদীতে মাছ ধরে বাড়ি ফিরার পথে বহালাবাড়ি ঘাটে নৌকা ডুবিতে ছত্রাজিতপুর ইউনিয়নের রশিকনগর গ্রামের আনোয়ার”ল ইসলামের ছেলে টনি ও বকুলের ছেলে রিংকু নিখোঁজ হয়ে এবং বাকী ৬জন সাঁতরে উঠে ।
তবে শুক্রবার পর্যন্ত শিবগঞ্জ ফায়ার সার্ভিস ও রাজশাহী ফায়ার সার্ভিসের যৌথ উদ্যোগে অনেক খোঁজাখুজি করলেও তাদের লাশ পাওয়া যায়নি। শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সারওয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স/অ









