ভ্রাম্যমান প্রতিনিধি:
ভোলাহাট হতে দেশের বিভিন্ন স্থান যাতায়াতের একমাত্র যোগাযোগের পথ ভোলাহাট-রহনপুর সড়ক ও জনপদ বিভাগের রাস্তায় যাত্রীবাহি বাস চলাচল বন্ধ থাকায় উপজেলার মানুষকে অটোর মাধ্যমে যাতায়াত করতে হয়। কিন্তু দু’মাস ধরে রহনপুর অটো সমিতির নামে ভোলাহাটের অটোগুলো রহনপরে প্রবেশে নানা হয়রানী করায় যাত্রীরা চরম দূর্ভোগে পড়েছেন।
ভোলাহাট থেকে অসুস্থ্য রোগীকে উন্নত চিকিৎসার জন্য এলাকার বাইরে নিয়ে যেতে পারছে না। তাছাড়া বিভিন্ন প্রয়োজনে দেশের বাইরে যাওয়া ও বিভিন্ন স্থান থেকে বাড়ী ফেরা নিয়ে বাস কিংবা অটো চলাচলে সৃষ্ট ঘটনায় চরম দূর্ভোগে পড়েছেন ভোলাহাটের মানুষ।

রহনপুর অটো সমিতির নামে দূর্ভোগ সৃষ্টি ও যাত্রী দূর্ভোগ নিরসনের দাবীতে গত ৭ অক্টোবর ভোলাহাটে এমপি গোলাম মোস্তফা বিশ্বাসের আগমনে ভোলাহাট অটোমালিক ও চালক সমিতির সাথে স্থানীয় যাত্রীরা একাত্মতা ঘোষণা করে ঘন্টাব্যাপী ভোলাহাট-রহনপুর সড়কে মানববন্ধন ও সংসদ সদস্যকে স্মারকলিপি প্রদান করা হয়। কিন্তু কাজের কাজ কিছু না হওয়ায় ভোলাহাট উপজেলার যাত্রী দূর্ভোগ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
এ অবস্থা চলতে থাকলে যাত্রীদের চলাচলে ভয়াবহ রূপ নেয়ার আশংকা করছেন সচেতনমহল। দ্রুত রহনপুর অটো সমিতির জিম্মি থেকে ভোলাহাটের মানুষকে মুক্ত করতে সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের প্রতি দাবী জানিয়েছেন এলাকাবাসি ।
স/শ









