ভ্রাম্যমান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পারঘোড়াপাখিয়া এলাকায় পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা ডুবিতে ২ স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার রাত পৌনে আটটার দিকে এ ঘটনা ঘটে।
নিখোঁজ দুই ছাত্র হলো, উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের রশিকনগর গ্রামের আনারুলের ছেলে টনি (১৬) ও একই গ্রামের বকুলের ছেলে রিংকু (১৭)।

নিখোঁজদের পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে ৫ জনের একটি দল পদ্মা নদীতে মাছ ধরতে যায়। এ সময় খর¯্রােতে পড়ে নৌকাটি উলটে ডুবে যায়। এতে ৩ জন সাঁতরে কিনারে উঠলেও রিংকু ও টনি খোঁজ হয়ে যায়।
পরিবার সূত্রে আরও জানা গেছে- নিখোঁজ দুইজনেই রানীহাটি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস জানিয়েছে, নিখোঁজদের খবর পেয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে।
স/শ









