নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
“জানবে বিশ্ব জানবে দেশ, দূর্যোগ মোকাবিলায় প্রস্তুত” বাংলাদেশ এই শ্লোগানে বর্ণাঢ্য র্যালী ও দূর্যোগ মোকাবিলার বিভিন্ন কসরত প্রদর্শণের মাধ্যমে নওগাঁর বিভিন্ন উপজেলায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
নওগাঁ : শনিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে একটি র্যালী জেলা প্রশাসকের বাস ভবন থেকে বের হয়ে জেলা স্কুল মাঠে গিয়ে শেষ হয়। র্যালীতে প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক, জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা একেএম আব্দুল মান্নান, সিভিল ডিফেন্ড ও ফায়ার সার্ভিস এর উপ সহকারী পরিচালক একেএম মোরশেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশতানজিদা পারভীন।
পোরশা : উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে র্যালি ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা মাহফুজ আলমের নেতৃত্বে র্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অফিস সুপার সুনিল কুমার সরকার, প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী মনসুর রহমান, ভারপ্রাপ্ত পল্লি উন্নয়ন কর্মকর্তা শামিম হোসেন ও মহিলা বিষয়ক প্রশিক্ষক ফারুখ হোসেন উপস্থিত ছিলেন।

সাপাহার : উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে উপজেলা চত্ত্বরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কল্যাণ চৌধুরী।
এ সময় অন্যের মধ্যে থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সোয়েব খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহীদুল আলম, সদর ইউপি চেয়ারম্যান আকবর আলী।
অনুষ্ঠানগুলোতে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
স/শ










