রাণীনগর প্রতিনিধি:
‘শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর রাণীনগরে বড়গাছা ইউনিয়নের আমিরপুর ও লক্ষ্মীকোলা গ্রামের প্রায় ১শত বাড়িতে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়েছে।
রবিবার সন্ধ্যায় উপজেলার আমিরপুর গ্রামে আমিরপুর ফুটবল খেলা মাঠে উপজেলা আ’লীগের কার্যকরী সদস্য মো: আসাদুজ্জামান নুরুলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য মো: ইসরাফিল আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো: আব্দুল বারিক মোল্লা, সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন প্রাং, যুগ্ন সম্পাদক আনোয়ার হোসেন, আত্রাই উপজেলা আ’লীগের সম্পাদক বাদল চৌধুরী, স্থানীয় ইউপি চেয়ারম্যান শফিউল আলম (শফু), রাণীনগর সদর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্টু, রাণীনগর পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম আবু সাইদ সবুজ খাঁন, রাণীনগর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমীন, সম্পাদক ময়নুল হক ভুট্ট প্রমুখ।
এদিন ওই দুই গ্রামের ৯৫টি বাড়িতে নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়।
স/অ










