নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
কুড়িয়ে পাওয়া ৬লাখ ৬১হাজার ২৬ টাকার চেক মালিকের কাছে ফিরিয়ে দিয়ে আরেকবার সততার নজির সৃষ্টি করলেন, অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ আনছার আলী মন্ডল। শুধু তাই নয়, চেকটি ফিরিয়ে দিয়ে বিনিময়ে কোন বকশিসও গ্রহন করেননি তিনি।
চাকুরি থেকে অবসর গ্রহন করলেও সেনা বাহিনীর সুনাম অক্ষুন্ন রাখতে তিনি দৃঢ় প্রতিজ্ঞ।
জানা গেছে, নওগাঁ সদর উপজেলার শিমুলিয়া গ্রামের আনছার আলী মন্ডল (রেজিমেন্ট নং-৩৯৬০৫৮৮) সেনা বাহিনীর ৩৬ ইষ্টবেঙ্গল রেজিমেন্টে চাকুরি করতেন। বর্তমানে তিনি চাকুরি থেকে অবসর গ্রহন করেছেন।

বৃহস্পতিবার তিনি নওগাঁ সোনালী ব্যাংক থেকে তার পেনশন তুলে ফেরার পথে ইসলামী ব্যাংকের সামনে একটি চেক কুড়িয়ে পান। সোনালী ব্যাংকের ওই চেকটি ছিল, নওগাঁর সিভিল সার্জন ডা, মোমিনুল হকের। যাতে টাকার অংক লিখা ছিল, ৬লাখ, ৬১হাজার ২৬ টাকা। চেকটি পাবার পর তিনি সিভিল সার্জনের হাতে তা তুলে দেন।
তার এমন মহানুভবতায় মুগ্ধ হয়ে স্থানীয়রা বলছেন, আনছার আলী সততার প্রতীক সেনা বাহিনীতে চাকুরি করতেন বলেই এমন সততার নজির সৃষ্টি করতে সক্ষম হয়েছেন।
স/অ










