সদ্য প্রকাশিত
নওগাঁ

আত্রাইয়ে বিষপানে গৃহবধূর আত্মহত্যা

নিউজ ডেস্ক২২ ফেব্রুয়ারি ২০১৮১ মিনিট পড়া
আত্রাইয়ে বিষপানে গৃহবধূর আত্মহত্যা

আত্রাই প্রতিনিধি:
নওগাঁর আত্রাই উপজেলার বৈঠাখালী গ্রামে মোছা: জেমি আক্তার (২৬) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। নিহত গৃহবধূ জেমি আক্তার উপজেলার বিষা ইউনিয়নের বৈঠাখালী গ্রামের প্রবাসী কামরুল ইসলামের স্ত্রী।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত বুধবার রাত আনুমানিক ৭টার দিকে জেমি আক্তার সবার অজান্তে তার নিজ শয়ন কক্ষে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের লোকজন বিষয়টি টের পেলে সাথে সাথে তাকে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

এ বিষয়ে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মোবারক হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহত জেমি আক্তারের লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য বৃহস্পতিবার নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যূ মামলা রেকর্ড করা হয়েছে।
স/শ