রাণীনগর প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে ১নং খট্টেশ্বর রাণীনগর সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার সদরের বালুভরা মডেল স্কুল প্রাঙ্গনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
খট্টেশ্বর রাণীনগর ইউনিয়ন আ’লীগের আহ্বায়ক মো: সাফাত হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো: আব্দুল বারিক মোল্লা, সহ-সভাপতি আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক শরীফ ইসলাম, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো: আসাদুজ্জামান পিন্টু প্রমুখ।
সম্মেলন শেষে মো: আসলাম হোসেনকে সভাপতি ও মো: মামুন শেখকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
স/শ











