নওগাঁ সদর উপজেলার একটি মাঠ থেকে জুয়েল রানা (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
জুয়েল রানা নওগাঁ সদর উপজেলার খৈলশাকুড়ী গ্রামের জাহের আলীর ছেলে।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌরিকুল ইসলাম বাংলানিউজকে জানান, সকালে খৈলশাকুড়ী মাঠে স্থানীয় লোকজন জুয়েল রানার মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় জুয়েলের পরিবার থানায় মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি।
বাংলানিউজ










