সদ্য প্রকাশিত
নওগাঁ

সাপাহারে হেরোইনসহ আটক-১

নিউজ ডেস্ক১০ ফেব্রুয়ারি ২০১৮১ মিনিট পড়া
সাপাহারে হেরোইনসহ আটক-১

সাপাহার প্রতিনিধি:
নওগাঁর সাপাহারে ৫০ গ্রাম হেরোইনসহ ফরিদুল ইসলাম মিলন (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী পত্নীতলা উপজেলা সদরের আব্দুল হাকিমের ছেলে বলে জানা গেছে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ জানান, শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে উপজেলা সদরের গো-হাটির সামনে রাস্তার উপর এক যুবক খদ্দেরের জন্য হেরোইন নিয়ে অপেক্ষা করছে মর্মে গোপনে সংবাদ পান। সংবাদ পেয়ে ওসি উক্ত স্থানে পুলিশ পাঠালে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ অপেক্ষমান ওই যুবকের কাছ থেকে ৫০গ্রাম হেরোইনসহ তাকে আটক করে।

রাতেই মাদক ব্যবসায়ী মিলনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর শনিবার সকালে তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়।
স/শ