সদ্য প্রকাশিত
নওগাঁ

নওগাঁয় শুদ্ধ বাংলা ও উচ্চারণ নিয়ে একুশে পরিষদের ছাত্রসমাবেশ

নিউজ ডেস্ক৭ ফেব্রুয়ারি ২০১৮১ মিনিট পড়া
নওগাঁয় শুদ্ধ বাংলা ও উচ্চারণ নিয়ে একুশে পরিষদের ছাত্রসমাবেশ

নিজস্ব প্রতিবেদক,নওগাঁ:
নওগাঁয় শুদ্ধ বাংলা, শুদ্ধ উচ্চারণ প্রতিপাদ্য বিষয় নিয়ে একুশে পরিষদ আগামী ১৬ ফেব্রুয়ারি সাইকেল শোভাযাত্রার আয়োজন করেছে। আজ বুধবার নওগাঁ জেলার ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রসমাবেশের আয়োজন করে।

সবচেয়ে বড় সমাবেশ অনুষ্ঠিত হয় সকাল ১১টায় তেতুলিয়া বিএমসি কলেজে। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ সিদ্দিকুর রহমান। এসময় বক্তব্য রাখেন একুশে পরিষদের সাধারণ সম্পাদক এম এম রাসেল, কলেজের শিক্ষক আব্দুস সোবাহান, একুশে পরিষদ সদস্য নওরিন আকতার শারমিন, একেম হুমায়ন কবীর, আজিজুর রহমান স্বপন, ইনাম মোরসালিন প্রমুখ।

পরে আবৃত্তি পরিবেশন করেন নওরিন আকতার শারমিন এবং সংগীত পরিবেশন করেন চ্যানেল আই-এর সেরাকন্ঠের মোমিন বিশ্বাস।

সভায় বক্তারা বাংলায় শুদ্ধ ও সঠিকভাবে লিখার এবং উচ্চারণ করার চেষ্টার জন্য সকলের আন্তরিকতার দিকে নজর দেয়া জন্য অনুরোধ জানান।

তেতুলিয়া কলেজ ছাড়াও চকঅতিথা উচ্চ বিদ্যালয়, বর্ষাইল কাইউম উচ্চ বিদ্যালয়, মারমা মল্লিকপুর উচ্চ বিদ্যালয় এবং বাচাড়িগ্রাম উচ্চ বিদ্যালয়েও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।
স/শ