নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
জিয়া অরফানেজ ট্রাস্ট দূর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে নওগাঁয় বিএনপি-জামায়াতের ৫৫ জন নেতাকর্মীকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত জেলার ১১টি উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। এর মধ্যে বিএনপির ৩৪ জন এবং জামায়াতের ২১ জন।
এদের মধ্যে নওগাঁ সদর উপজেলার বিএনপির স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শামিম রেজা, মান্দা উপজেলার প্রসাদপুর ইউনিয়নের বিএনপির সভাপতি আব্দুল মান্নান, রানীনগর উপজেলা জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক ডা. আনজির হোসেন, জামায়াতের ফিরোজ হোসেন, একডালা ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোজাহার আলী।
নওগাঁ পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মোসলেম উদ্দিন বলেন, কোন ধরনের নাশকতা যেন না ঘটাতে পারে সেলক্ষ্যে অভিযান পরিচালনা করা হচ্ছে। আটকৃকদের আদালতের মাধ্যমে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়।
স/শ











