সদ্য প্রকাশিত
নওগাঁ

আত্রাইয়ে নাশকতার মামলায় বিএনপি’র দুই নেতা গ্রেফতার

নিউজ ডেস্ক৭ ফেব্রুয়ারি ২০১৮১ মিনিট পড়া
আত্রাইয়ে নাশকতার মামলায় বিএনপি’র দুই নেতা গ্রেফতার

আত্রাই প্রতিনিধি:

নওগাঁর আত্রাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল মান্নান ও অপর এক সদস্য মো: মান্নানকে নাশকতার মামলায় গ্রেফতার করেছে আত্রাই থানা পুলিশ।

গত মঙ্গলবার (০৬ফেব্রুয়ারি) দিবাগত রাতে তাদের নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদের দুই জনকে গ্রেফতার করা হয়।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোবারক হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, নাশকতা মামলায় দুই জনকে গ্রেফতার করা হয়েছেএবং বুধবার তাদেরকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

স/অ